আধুনিক ERP ব্যবহার নির্দেশিকা
সব চক্র

Accountant & Chief Accountant Cycle · ৬ পর্ব · ১২ ধাপ

হিসাব বিভাগ চক্র

চার্ট অফ অ্যাকাউন্টস, খাত, প্রারম্ভিক ব্যালেন্স, ম্যানুয়াল পোস্টিং, অনুমোদন-ফেরত, মাস বন্ধ আর হিসাবের রিপোর্ট

হিসাবরক্ষক হিসাবের খাতা চালান — নতুন গ্রুপ আর লেজার হিসাব খোলেন, প্রারম্ভিক ব্যালেন্স দেন, প্রাপ্তি, পরিশোধ, কন্ট্রা, ব্যাংক চার্জ আর জাভা পোস্ট করেন; তাঁর ভাউচার সাথে সাথেই পোস্ট হয়ে যায়। প্রধান হিসাবরক্ষক ঠিক করেন কোন কাজের টাকা কোন হিসাবে যাবে, খাত বানান, বিভাগগুলোর খসড়া ভাউচার অনুমোদন দেন বা ফেরত পাঠান, হিসাবরক্ষকের ভাউচার চেক করেন আর মাস বন্ধ করেন। দুজনেই একই রিপোর্ট দেখেন।

উদাহরণে যা করা হয়েছে

প্রতিষ্ঠান
আধুনিক প্রকাশনী, অর্থবছর ২০২৬-২৭ (চালু ০১/০৭/২০২৬)
নতুন হিসাব
গ্রুপ ৪০০০-১০ বিজ্ঞাপন ও প্রচার — পত্রিকায় বিজ্ঞাপন; অন্যান্য আয়ে পুরাতন কাগজ ও ঝুট বিক্রয়; দুটির খাত
প্রারম্ভিক
নগদ ৳৫,০০,০০০, চার ব্যাংকে ৳১৭,০০,০০০, অগ্রিম ৳২৫,০০০, ঋণ ৳২,০০,০০০ — সঞ্চিত তহবিল ৳২০,২৫,০০০
ভাউচার
নগ্র-০০৪ ৳১৪,০০০, চেকিউ-০০১ ৳২৪,২০০, কনজ-০০২ ৳৫০,০০০, রিউ-০০১ ৳৫৭৫, জাভা-০০৪ ৳২৫,০০০, নপ্র-০০৭ বাতিল (জাভা-০০৫)
ফলাফল
বিক্রয়ের খসড়া বগ্র-০০২ অনুমোদিত, নগ্র-০০৫ ফেরত; জুলাই-সেপ্টেম্বর বন্ধ; ট্রায়াল ব্যালেন্স ৳২২,৬৫,১৫৬ সমান
১ হিসাব নির্ধারণ ও খাত প্রধান হিসাবরক্ষক ২ নতুন গ্রুপ ও হিসাব হিসাবরক্ষক ৩ প্রারম্ভিক ব্যালেন্স হিসাবরক্ষক ৪ ম্যানুয়াল পোস্টিং হিসাবরক্ষক ৫ অনুমোদন ও ফেরত প্রধান হিসাবরক্ষক ৬ মাস বন্ধ ও প্রতিবেদন প্রধান হিসাবরক্ষক

কারা কাজ করবেন

আধুনিক প্রকাশনী
হিসাবরক্ষক
আধুনিক প্রকাশনী
প্রধান হিসাবরক্ষক
বাংলাবাজার বিক্রয় কেন্দ্র
বিক্রয়কেন্দ্র ইনচার্জ (বিভাগের ভাউচার)

মূল নিয়ম

  • হিসাবরক্ষকের ম্যানুয়াল ভাউচার সেভ করলেই পোস্ট হয়ে যায়; বিভাগগুলোর (বিক্রয়, বেতন, স্থাপনা, ক্রয়, প্রেস, বাঁধাই, রয়্যালটি) ভাউচার আগে খসড়া থাকে — প্রধান হিসাবরক্ষক অনুমোদন দেন।
  • ভাউচার কখনো মোছা হয় না — ভুল হলে উল্টো জাভা দিয়ে বাতিল করা হয়, দুটো মিলে শূন্য হয়ে যায়।
  • ভাউচারের প্রিফিক্স দেখেই বোঝা যায় টাকা এলো না গেল, আর কীভাবে: নগ্র / বগ্র / চেকিজ মানে টাকা এলো, নপ্র / বপ্র / চেকিউ মানে টাকা গেল, কনজ নগদ ব্যাংকে জমা, কনউ ব্যাংক থেকে নগদ তোলা, রিউ ব্যাংক চার্জ, আর জাভা যেখানে টাকার লেনদেন নেই।
  • প্রাপ্তি আর পরিশোধে হিসাবরক্ষক শুধু খাত সিলেক্ট করেন, হিসাব কোড নয়; কোন খাত কোন হিসাবে যাবে তা প্রধান হিসাবরক্ষক আগেই ঠিক করে রাখেন। শুধু জাভায় সরাসরি হিসাব সিলেক্ট করতে হয়।
  • কে কত পাবে বা দেবে (সরবরাহকারী, লেখক, ভাড়াটিয়া …) সেটা থাকে সেই বিভাগের হিসাবে — নগদ ভিত্তিক খাতায় ওঠে শুধু টাকার লেনদেন।
  • বন্ধ করা মাসে কোনো ভাউচার পোস্ট বা অনুমোদন হয় না; দরকার হলে শুধু সবশেষে বন্ধ করা মাসটা কারণ লিখে আবার খোলা যায়।
১

পর্ব ১ · আধুনিক প্রকাশনী

পোস্টিং সেটআপ

প্রধান হিসাবরক্ষক

১
আধুনিক প্রকাশনী প্রধান হিসাবরক্ষক

হিসাব নির্ধারণ, খাতসমূহ, নম্বর সিরিজ ও চার্ট

সফটওয়্যারে কোনো হিসাব কোড বাঁধা নেই — কোন কাজের টাকা প্রতিষ্ঠানের কোন হিসাব বা গ্রুপে যাবে, সেটা এখানে একবার ঠিক করে দিতে হয়।

  1. ড্যাশবোর্ডে দেখুন কতগুলো অনুমোদনের অপেক্ষায়, কতগুলো ফেরত গেছে আর কোন মাস বন্ধ হয়েছে।
  2. হিসাব নির্ধারণে ঠিক করা থাকে: হাতে নগদ, সঞ্চিত তহবিল, ব্যাংক চার্জ, অবচয়, দেনাদার, বিক্রয় আয়, রয়্যালটি প্রদান, সহযোগী প্রতিষ্ঠানের বিল আর ব্যাংক / বিক্রয়কেন্দ্র / স্থায়ী সম্পদের গ্রুপ।
  3. খাতসমূহ: প্রতিটি খাত একটা হিসাবের সাথে জোড়া, বিভাগ আর ধরন অনুযায়ী (সাধারণ খরচ, সাধারণ আয়, বেতন-ভাতা …); "সিস্টেম" লেখা খাতগুলো বিভাগগুলো নিজেরাই ব্যবহার করে।
  4. নম্বর সিরিজ: প্রতিটি ভাউচার প্রিফিক্সের ফরম্যাট আর পরের নম্বর কত।
  5. চার্ট অফ অ্যাকাউন্টস: প্রধান হিসাবরক্ষক শুধু দেখতে পারেন — নতুন হিসাব খোলেন হিসাবরক্ষক।
২

পর্ব ২ · আধুনিক প্রকাশনী

নতুন হিসাব থেকে খাত

হিসাবরক্ষক → প্রধান হিসাবরক্ষক

২
আধুনিক প্রকাশনী হিসাবরক্ষক

নতুন গ্রুপ, লেজার হিসাব ও অন্যান্য পক্ষ

গ্রুপের কোড মূল গ্রুপ দেখে অটো বসে যায়; উপ-গ্রুপ মূল গ্রুপের শ্রেণিই পায় (সম্পদ / দায় / তহবিল / আয় / ব্যয়)।

  1. হিসাব গ্রুপ › নতুন গ্রুপ — নাম বিজ্ঞাপন ও প্রচার, মূল গ্রুপ ৪০০০ ব্যয় সমূহ, প্রকৃতি ডেবিট — কোড হলো ৪০০০-১০।
  2. লেজার হিসাব › নতুন — গ্রুপ বিজ্ঞাপন ও প্রচার, কোড ADVERT_EXP, নাম পত্রিকায় বিজ্ঞাপন।
  3. আরেকটা হিসাব — অন্যান্য আয় গ্রুপে SCRAP_SALE, নাম পুরাতন কাগজ ও ঝুট বিক্রয়।
  4. অন্যান্য পক্ষ › নতুন — ধরন অন্যান্য, দৈনিক সংগ্রাম — বিজ্ঞাপন বিভাগ (যারা ক্রেতা, সরবরাহকারী, কর্মী বা ভাড়াটিয়া নন, তাদের এখানে রাখুন)।

যে হিসাবে লেনদেন আছে, বা যে গ্রুপে সাব-গ্রুপ / হিসাব আছে, তা মোছা যায় না — দরকার না থাকলে নিষ্ক্রিয় করে দিন।

৩

পর্ব ৩ · আধুনিক প্রকাশনী

প্রারম্ভিক ব্যালেন্স

হিসাবরক্ষক

৪
আধুনিক প্রকাশনী হিসাবরক্ষক

চালুর দিনের নগদ, ব্যাংক, সম্পদ ও দায়

সফটওয়্যার চালুর দিন (০১/০৭/২০২৬) প্রতিষ্ঠানের হাতে কী ছিল আর কাকে কত দিতে হবে, ট্যাব ধরে লিখুন — সঞ্চিত তহবিল অটো মিলে যায়। চালুর বছর খোলা থাকা পর্যন্তই লেখা যায়; পরের বছরের ব্যালেন্স বছর বন্ধ করলে নিজেই আসে।

  1. নগদ: হাতে নগদ ৳৫,০০,০০০।
  2. ব্যাংক: সদরঘাট (২০২) ৳১২,০০,০০০, লোকাল অফিস (১২৭৩) ৳৩,০০,০০০, মৌচাক (১২৭৬২) ৳১,৫০,০০০, পল্টন (১১৬৬) ৳৫০,০০০।
  3. অন্যান্য সম্পদ ও দায়: অগ্রিম ও অন্যান্য পাওনা ৳২৫,০০০; ঋণ নেওয়া আছে ৳২,০০,০০০।
  4. সারসংক্ষেপে দেখুন: মোট সম্পদ ৳২২,২৫,০০০, দায় ৳২,০০,০০০, সঞ্চিত তহবিল ৳২০,২৫,০০০ — ডেবিট আর ক্রেডিট সমান।

বইয়ের ক্রেতা, সরবরাহকারী, লেখক, ভাড়াটিয়ার ট্যাবে কে কত পাবে-দেবে লেখা হয় — এগুলো সেই বিভাগের হিসাবে থাকে (নগদ ভিত্তিক), খাতায় ওঠে না; সাধারণত সেই বিভাগই এগুলো দেয়।

৪

পর্ব ৪ · আধুনিক প্রকাশনী

ম্যানুয়াল পোস্টিং

হিসাবরক্ষক

৫
আধুনিক প্রকাশনী হিসাবরক্ষক

প্রাপ্তি ও পরিশোধ

একটা ভাউচারে কয়েকটা খাতের লাইন দেওয়া যায়, প্রতিটিতে চাইলে পক্ষ আর বিবরণ। নগদ / ব্যাংক / চেক দেখে প্রিফিক্স অটো বসে; বিবরণ খালি রাখলে পক্ষ আর খাত থেকে নিজেই লিখে নেয়।

  1. প্রাপ্তি, নগদে: পুরাতন কাগজ ও ঝুট বিক্রয় ৳১২,৫০০ (৮৫০ কেজি) + অন্যান্য আয় ৳১,৫০০ (পুরাতন ফাইল কেবিনেট বিক্রি) — নগ্র-০০৪ ৳১৪,০০০।
  2. পরিশোধ, চেকে: ব্যাংক সদরঘাট ২০২, চেক নং ৪৪৭১০২৩; পত্রিকায় বিজ্ঞাপন ৳১৮,০০০ — পক্ষ দৈনিক সংগ্রাম; বিদ্যুৎ বিল ৳৬,২০০ — চেকিউ-০০১ ৳২৪,২০০।
৬
আধুনিক প্রকাশনী হিসাবরক্ষক

কন্ট্রা, ব্যাংক চার্জ ও জাভা

নগদ থেকে ব্যাংকে বা ব্যাংক থেকে নগদে টাকা নেওয়া, ব্যাংক যে চার্জ কেটে নেয়, আর টাকার লেনদেন ছাড়া কোনো কিছু ঠিক করা (জাভা — ডেবিট আর ক্রেডিট সমান হতেই হবে)।

  1. কন্ট্রা: নগদ → ব্যাংকে জমা, লোকাল অফিস ১২৭৩, ৳৫০,০০০ — কনজ-০০২।
  2. ব্যাংক চার্জ: সদরঘাট ২০২, ৳৫৭৫ — রিউ-০০১ (কোন হিসাবে যাবে সেটা হিসাব নির্ধারণ থেকে আসে)।
  3. জাভা: অফিস ভাড়া ডেবিট ৳২৫,০০০ / অগ্রিম ও অন্যান্য পাওনা ক্রেডিট ৳২৫,০০০ — বাড়িওয়ালাকে দেওয়া অগ্রিম থেকে জুলাই-সেপ্টেম্বরের ভাড়া কেটে নেওয়া হলো — জাভা-০০৪।

বিক্রয়কেন্দ্রে নগদ টাকা পাঠাতে "পেটি ক্যাশ"; প্রেস, বাঁধাইখানা বা পেপার হাউসের বিল দিতে "সহযোগী প্রতিষ্ঠানের বিল" — সেখান থেকে টাকা দিলে তাদের দিকে আদায়ও একসাথে হয়ে যায়।

৭
আধুনিক প্রকাশনী হিসাবরক্ষক

ভুল ভাউচার বাতিল — উল্টো জাভা

পোস্ট হওয়া ভাউচার মোছা যায় না; "বাতিল" দিলে একই হিসাব আর পক্ষে উল্টো একটা জাভা হয় — আগেরটাও খাতায় থাকে, দুটো মিলে শূন্য হয়ে যায়।

  1. ভুল করে আপ্যায়ন খাতে ৳২,৪০০ নগদ দেওয়া হয়ে গেছে — নপ্র-০০৭।
  2. লিস্টে লাল "বাতিল" বাটন ক্লিক করে তারিখ, কারণ (ভুল এন্ট্রি) আর নোট দিন।
  3. উল্টো জাভা জাভা-০০৫ পোস্ট হয়ে যায়; লিস্টে নপ্র-০০৭-এর নিচে লেখা থাকে "বাতিল — জাভা-০০৫"।
৫

পর্ব ৫ · আধুনিক প্রকাশনী

অনুমোদন, পর্যালোচনা ও মাস বন্ধ

প্রধান হিসাবরক্ষক

৮
আধুনিক প্রকাশনী প্রধান হিসাবরক্ষক

বিভাগের ভাউচার — অনুমোদন ও ফেরত

বিভাগগুলোর খসড়া ভাউচার বিভাগ ধরে আলাদা ট্যাবে থাকে; বিস্তারিত দেখে অনুমোদন দিন, অথবা কারণ লিখে ফেরত পাঠান — বিভাগের কাছে নোটিফিকেশন যায়। ফেরত পাঠানো ভাউচার "বাতিল" করলে বিভাগ সেটা আবার নতুন করে দিতে পারে।

  1. বিক্রয়কেন্দ্র থেকে দুটি অগ্রিম রসিদ এসেছে: বগ্র-০০২ ৳৮,০০০ (আইডিয়্যাল লাইব্রেরী, ব্যাংকে) আর নগ্র-০০৫ ৳৫,০০০ (মদিনা লাইব্রেরী, নগদে)।
  2. নগ্র-০০৫ — "ফেরত পাঠান": বিবরণে মানি রিসিট নম্বর নেই, ঠিক করে আবার দিন।
  3. বগ্র-০০২ — অনুমোদন (✓) দিন; পোস্ট হয়ে গেল।
  4. "ফেরত পাঠানো" ট্যাবে ফেরত ভাউচার আর কারণ দেখা যায় — সেখান থেকেই বাতিল করা যায়।

ডেবিট আর ক্রেডিট না মিললে, মাস বন্ধ থাকলে বা তারিখ মাসের বাইরে হলে অনুমোদন হয় না — কেন হলো না সেটা দেখিয়ে দেয়।

৯
আধুনিক প্রকাশনী প্রধান হিসাবরক্ষক

হিসাবরক্ষকের ভাউচার — দেখা হয়েছে

হিসাবরক্ষকের ভাউচারে অনুমোদন লাগে না, তবে প্রধান হিসাবরক্ষক চেক করে "দেখা হয়েছে" দেন; দরকার হলে এখান থেকেও উল্টো জাভা দিয়ে বাতিল করতে পারেন।

  1. "দেখা হয়নি" ট্যাবে সব সিলেক্ট করে "দেখা হয়েছে" দিন।
  2. "দেখা হয়েছে" ট্যাবে কে কবে দেখলেন তা থাকে।
১০
আধুনিক প্রকাশনী প্রধান হিসাবরক্ষক

মাস বন্ধ

প্রতিটি মাসের পাশে বন্ধ করার শর্তগুলো দেখায় — আগের মাস বন্ধ, কোনো অনুমোদন বাকি বা ফেরত ঝুলে নেই, হিসাবরক্ষকের সব ভাউচার দেখা হয়েছে, প্রতিটি ভাউচারে ডেবিট = ক্রেডিট, কোনো দিন নগদ মাইনাসে যায়নি। সবগুলোতে ✓ এলে "বন্ধ করুন" ক্লিক করুন।

  1. জুলাই, আগস্ট আর সেপ্টেম্বর ২০২৬ — একটার পর একটা বন্ধ করুন।
  2. অক্টোবর দেখাচ্ছে "বন্ধের জন্য প্রস্তুত" — মাস শেষ হলে বন্ধ করা হবে।
  3. পরে ভুল ধরা পড়লে শুধু সবশেষে বন্ধ করা মাসটা "খুলুন" — কারণ লিখতে হয়।

সব মাস বন্ধ হলে "বছর বন্ধ" করুন — প্রতিটি হিসাবের জের পরের বছরের প্রারম্ভিক ব্যালেন্স হয়ে যায়, আর লাভ / লোকসান যায় সঞ্চিত তহবিলে।

৬

পর্ব ৬ · আধুনিক প্রকাশনী

হিসাবের প্রতিবেদন

হিসাবরক্ষক · প্রধান হিসাবরক্ষক

১১
আধুনিক প্রকাশনী হিসাবরক্ষক · প্রধান হিসাবরক্ষক

জমা-খরচ, দৈনিক নগদ ও ব্যাংক, ব্যাংক ও পক্ষ ভিত্তিক

হিসাবরক্ষক আর প্রধান হিসাবরক্ষক দুজনেই একই রিপোর্ট দেখেন, প্রতিষ্ঠানের নিজের ফরম্যাটে — কথায় টাকা, স্বাক্ষর আর পৃষ্ঠা নম্বরসহ।

  1. মাসিক জমা-খরচের সারসংক্ষেপ (নগদ + জার্নাল), অক্টোবর: মাসের শুরুর নগদ আর ব্যাংক, গ্রুপ ধরে জমা আর খরচ, মাস শেষে নগদ ৳৫৮,২০৯.১৫ আর ব্যাংকে ৳৮,৮৪,৭২৩.৮২; পরের পৃষ্ঠাগুলোতে বিস্তারিত।
  2. দৈনিক নগদ ও ব্যাংক হিসাব (১৬/১০): দিনের প্রতিটি ভাউচার আর তার লাইন, দিনের শুরু আর শেষের নগদ-ব্যাংক।
  3. ব্যাংক হিসাব ভিত্তিক: সদরঘাট ২০২ — আমাদের খাতা অনুযায়ী কত জমা, কত তোলা আর ব্যালেন্স কত।
  4. উপখাত ভিত্তিক: পত্রিকায় বিজ্ঞাপন খাতে কী কী হলো; অন্যান্য পক্ষ ভিত্তিক: দৈনিক সংগ্রামকে দেওয়া ৳১৮,০০০।
১২
আধুনিক প্রকাশনী হিসাবরক্ষক · প্রধান হিসাবরক্ষক

ট্রায়াল ব্যালেন্স, লেজার, আয়-ব্যয় ও ব্যালেন্স শিট

পুরো খাতার সারাংশ — প্রারম্ভিক ব্যালেন্স আর সব পোস্ট হওয়া ভাউচার থেকে তৈরি।

  1. ট্রায়াল ব্যালেন্স (০১/০৭–৩১/১০): ২৪টি হিসাব, ডেবিট আর ক্রেডিট দুটোই ৳২২,৬৫,১৫৬ — মিলে গেছে।
  2. জেনারেল লেজার: হাতে নগদ — অক্টোবরের প্রতিটি লেনদেন আর পাশে চলতি জের।
  3. আয়-ব্যয় বিবরণী: নগদ ভিত্তিক — বেতন আর বিলের টাকা দিলে খরচ, বিক্রির টাকা এলে আয়।
  4. ব্যালেন্স শিট (৩১/১০): মোট সম্পদ = দায় + মূলধন = ৳৯,৬১,৯৩২.৯৭ — মিলে গেছে।
  5. জার্নাল ভাউচার তালিকা: যে সময় দিয়েছেন তার সব ভাউচার, লাইনসহ।

চক্র সম্পূর্ণ

বিক্রয়ের খসড়া বগ্র-০০২ অনুমোদিত, নগ্র-০০৫ ফেরত; জুলাই-সেপ্টেম্বর বন্ধ; ট্রায়াল ব্যালেন্স ৳২২,৬৫,১৫৬ সমান

অন্য চক্র দেখুন