আধুনিক ERP ব্যবহার নির্দেশিকা
সব চক্র

Procurement, Inventory & Fixed Assets Cycle · ৫ পর্ব · ১১ ধাপ

ক্রয় ও মজুদ চক্র

পণ্য আর সরবরাহকারী, চাহিদাপত্র ও দরপত্র, অনুমোদন, অর্ডার, বিল, স্থায়ী সম্পদ, পেমেন্ট, ফেরত আর স্টক

ক্রয় ইনচার্জ কী কী লাগবে তার চাহিদাপত্র লেখেন, বাজার ঘুরে দরপত্রে কয়েকজন সরবরাহকারীর দাম মিলিয়ে দেখেন। প্রধান হিসাবরক্ষক অনুমোদন দিলে অর্ডার যায়, মাল এলে ক্রয় বিল হয়। কাগজ-টোনারের মতো মাল স্টকে ওঠে; কম্পিউটার-এসির মতো জিনিস প্রতিটি আলাদা সম্পদ হয়ে রেজিস্টারে যায়, আর পরের মাস থেকে অবচয় শুরু হয়। বিল বা স্টকে কোনো ভাউচার হয় না — টাকা দিলে তবেই খসড়া ভাউচার হয়, আর সম্পদের টাকা যায় সম্পদের হিসাবে, খরচে নয়।

উদাহরণে যা করা হয়েছে

প্রতিষ্ঠান
আধুনিক প্রকাশনী — নতুন অফিস কক্ষের সরঞ্জাম, অক্টোবর ২০২৬
চাহিদা
চাপ-০০১: কম্পিউটার ৩, এসি ২, এ৪ কাগজ ২০ রীম (অনুমোদিত ১৫), টোনার ৪
ক্রয়
ক্রবি-০০১ কম্পিউটার ৳১,৯২,০০০ (ছাড় ৳১,৫০০), ক্রবি-০০২ স্টেশনারি ৳১৪,৬৫০, ক্রবি-০০৩ এসি নগদ ক্রয় ৳১,৬৮,০০০ (চেক)
সম্পদ
সম্পদ-০০১ থেকে ০০৫ — কম্পিউটার ৩ × ৳৬৪,০০০, এসি ২ × ৳৮৪,০০০; অবচয় নভেম্বর ২০২৬ থেকে
ফলাফল
পরিশোধ বপ্র-০০৪ ও নপ্র-০০৮, টোনার ১টি ফেরত; মেট্রো স্টেশনারির বকেয়া ৳২,৯০০; মজুদ কাগজ ১০ রীম, টোনার ৩
১ পণ্য ও সরবরাহকারী ক্রয় ইনচার্জ ২ চাহিদাপত্র ও দরপত্র ক্রয় ইনচার্জ ৩ অনুমোদন ও অর্ডার প্রধান হিসাবরক্ষক ৪ ক্রয় বিল ও সম্পদ ক্রয় ইনচার্জ ৫ পরিশোধ ও ফেরত ক্রয় ইনচার্জ ৬ মজুদ, অনুমোদন, রেজিস্টার প্রধান হিসাবরক্ষক

কারা কাজ করবেন

আধুনিক প্রকাশনী
ক্রয় ইনচার্জ
আধুনিক প্রকাশনী
প্রধান হিসাবরক্ষক
আধুনিক প্রকাশনী
স্থাপনা ইনচার্জ (সম্পদ রেজিস্টার ও অবচয়)

মূল নিয়ম

  • নগদ ভিত্তিক হিসাব — ক্রয় বিল, ফেরত, স্টক আর সরবরাহকারীর বকেয়া থাকে মডিউলে; হিসাবের খাতায় যায় শুধু টাকা দেওয়া-নেওয়া, কীভাবে দিলেন সেই অনুযায়ী (নপ্র / বপ্র / চেকিউ)।
  • স্থায়ী সম্পদ ধরনের পণ্য স্টকে যায় না — প্রতিটি পিস আলাদা সম্পদ হয়ে রেজিস্টারে যায়; তার টাকা দিলে সেটা যায় সম্পদের হিসাবে (কম্পিউটার ও যন্ত্রাংশ, যন্ত্রপাতি …), খরচে নয়।
  • বিলে ছাড় দিলে তা প্রতিটি পিসের দামে ভাগ হয়ে যায় — তাই সম্পদের দাম আর স্টকের দাম দুটোই ছাড়ের পরের দাম।
  • টাকা দিলে আগে পুরনো বকেয়া, তারপর পুরনো বিল থেকে শোধ হয়; বেশি দিলে সেটা অগ্রিম হয়ে থাকে, পরের বিলে অটো কেটে যায়।
  • সব পেমেন্টের ভাউচার আগে খসড়া থাকে — প্রধান হিসাবরক্ষক অনুমোদন দিলে পোস্ট হয়; বন্ধ করা মাসের তারিখে বিল, ফেরত বা সমন্বয় দেওয়া যায় না।
১

পর্ব ১ · আধুনিক প্রকাশনী

সেটআপ — পণ্য ও সরবরাহকারী

ক্রয় ইনচার্জ

১
আধুনিক প্রকাশনী ক্রয় ইনচার্জ

পণ্যের শ্রেণি ও পণ্য — মজুদের মাল ও স্থায়ী সম্পদ

নতুন শ্রেণি বানালে ক্রয়-বিক্রয়ের সিস্টেম খাত অটো সেট হয়ে যায় (দরকার হলে প্রধান হিসাবরক্ষক বদলে দিতে পারেন)। পণ্যের ধরন "স্থায়ী সম্পদ" দিলে সেটা কোন সম্পদের শ্রেণিতে পড়বে তাও দিতে হয়; একই পণ্যের কোড সব সহযোগী প্রতিষ্ঠানে একই থাকে।

  1. শ্রেণি: অফিস সরঞ্জাম ও স্টেশনারি (OFC) — খাত অটো বসে গেছে: মালামাল ক্রয় / মালামাল বিক্রয় / মালামাল বিক্রয় (নগদ)।
  2. ডেস্কটপ কম্পিউটার (কোর আই৫, ৮ জিবি) — ধরন স্থায়ী সম্পদ, সম্পদের শ্রেণি কম্পিউটার ও যন্ত্রাংশ (৩৬ মাস চলবে ধরা হয়), একক পিস।
  3. স্প্লিট এসি ১.৫ টন — স্থায়ী সম্পদ, যন্ত্রপাতি ও মেশিন (৬০ মাস)।
  4. এ৪ অফসেট কাগজ ৮০ গ্রাম — স্টেশনারি, একক রীম, ৫ রীমের নিচে নামলে আবার অর্ডার; প্রিন্টার টোনার (এইচপি ১২এ) — ভোগ্য পণ্য।
২
আধুনিক প্রকাশনী ক্রয় ইনচার্জ

সরবরাহকারী

কোড অটো বসে যায়; ফোন, ঠিকানা, ব্যাংক বা বিকাশ-নগদ নম্বর, কত দিন বাকি রাখা যাবে আর কত টাকা পর্যন্ত, কোন শ্রেণির মাল বেশি নেন — এসব দিন। সরবরাহকারী নিজেদের সহযোগী প্রতিষ্ঠান হলে অর্ডার আর বিল সরাসরি তাদের কাছে চলে যায়।

  1. আইটি সলিউশন হাউস (সর-০৪) ও ডিজিটাল কম্পিউটার্স (সর-০৫) — কম্পিউটার।
  2. কুল এয়ার ইলেকট্রনিক্স (সর-০৬) — এসি; মেট্রো স্টেশনারি (সর-০৭) — শ্রেণি অফিস সরঞ্জাম ও স্টেশনারি।
২

পর্ব ২ · আধুনিক প্রকাশনী

চাহিদাপত্র, দরপত্র ও অনুমোদন

ক্রয় ইনচার্জ → প্রধান হিসাবরক্ষক

৩
আধুনিক প্রকাশনী ক্রয় ইনচার্জ

চাহিদাপত্র ও দরপত্র

কী কত লাগবে, আনুমানিক দাম কত আর কবে লাগবে লিখে খসড়া রাখুন। তারপর "দরপত্র"-এ প্রতিটি পণ্যের জন্য কয়েকজন দোকানের আগের আর এখনকার দাম লিখুন, যার কাছ থেকে কিনবেন তাতে টিক দিন। প্রিন্ট করে মহাসচিবকে দেওয়া হয়; জমা দিলে প্রধান হিসাবরক্ষক অনুমোদন দেন।

  1. নতুন চাহিদাপত্র: তারিখ ১৮/১০, লাগবে ২৫/১০-এর মধ্যে; কম্পিউটার ৩ × ৳৬৫,০০০, এসি ২ × ৳৮৫,০০০, কাগজ ২০ রীম × ৳৫২০, টোনার ৪ × ৳১,৮০০ — চাপ-০০১।
  2. দরপত্র: কম্পিউটার — আইটি সলিউশন ৳৬৪,৫০০ ✓, ডিজিটাল ৳৬৬,০০০; এসি — কুল এয়ার ৳৮৪,০০০ ✓, তালিকার বাইরের স্টার এসি হাউস ৳৮৬,৫০০; কাগজ ও টোনার — মেট্রো স্টেশনারি ✓।
  3. দরপত্রের প্রিন্ট — জেনারেল সেক্রেটারী বরাবর চিঠি, প্রতিটি পণ্যের দাম পাশাপাশি আর কার কাছ থেকে কেনার সুপারিশ।
  4. "জমা দিন" ক্লিক করুন — প্রধান হিসাবরক্ষকের কাছে নোটিফিকেশন যায়।
৪
আধুনিক প্রকাশনী প্রধান হিসাবরক্ষক → ক্রয় ইনচার্জ

অনুমোদন ও ক্রয় অর্ডার

প্রধান হিসাবরক্ষক চাইলে কোনো পণ্যের পরিমাণ কমিয়ে-বাড়িয়ে অনুমোদন দিতে পারেন। অনুমোদন হলে চাহিদাপত্র থেকে অর্ডার বানান — যা এখনো অর্ডার হয়নি সেটুকু অটো আসে; প্রতিটি সরবরাহকারীর জন্য আলাদা অর্ডার। "নিশ্চিত" করলে অর্ডারের বিপরীতে বিল করা যায়।

  1. চাপ-০০১ — কাগজ ২০ রীম চাওয়া হয়েছিল, অনুমোদন হলো ১৫ রীম; বাকিগুলো যেমন চাওয়া তেমনই।
  2. ক্রঅ-০০১: আইটি সলিউশন হাউস — কম্পিউটার ৩ × ৳৬৪,৫০০ (দরপত্রে যে দাম পাওয়া গেছে)।
  3. ক্রঅ-০০২: মেট্রো স্টেশনারি — কাগজ ১৫ × ৳৫১০, টোনার ৪ × ৳১,৭৫০।
  4. দুটি অর্ডারই "নিশ্চিত" করুন।

এসির মতো যা তাড়াতাড়ি কিনতে হবে, তা অর্ডার না দিয়েও সরাসরি "নগদ ক্রয়"-এ কেনা যায়।

৩

পর্ব ৩ · আধুনিক প্রকাশনী

ক্রয় বিল ও স্থায়ী সম্পদ

ক্রয় ইনচার্জ

৫
আধুনিক প্রকাশনী ক্রয় ইনচার্জ

ক্রয় বিল (বাকিতে) ও নগদ ক্রয়

অর্ডার সিলেক্ট করলে সরবরাহকারী আর পণ্য অটো চলে আসে। মাল স্টকে ওঠে ছাড়ের পরের দামে; স্থায়ী সম্পদের লাইনে লেখা থাকে "রেজিস্টারে যাবে" — প্রতিটি পিস আলাদা সম্পদ হয়। নগদ ক্রয়ে বিল আর পেমেন্ট একসাথে হয়ে যায়।

  1. বাকিতে: ক্রঅ-০০১ সিলেক্ট করুন, সরবরাহকারীর বিল নং ITS-2026-778, কম্পিউটার ৩ × ৳৬৪,৫০০, ছাড় ৳১,৫০০ — ক্রবি-০০১ ৳১,৯২,০০০; তিনটি সম্পদ তৈরি হলো (সম্পদ-০০১ থেকে ০০৩), প্রতিটি ৳৬৪,০০০।
  2. বাকিতে: ক্রঅ-০০২ — বিল নং MS-1290, কাগজ ১৫ রীম আর টোনার ৪টি — ক্রবি-০০২ ৳১৪,৬৫০, সব স্টকে উঠে গেল।
  3. নগদ ক্রয়: কুল এয়ার ইলেকট্রনিক্স, এসি ২ × ৳৮৪,০০০, চেকে দেওয়া — সদরঘাট ২০২, চেক নং ৪৪৭১০৮৮ — ক্রবি-০০৩, ভাউচার চেকিউ-০০২ (যন্ত্রপাতি ও মেশিন হিসাবে); দুটি সম্পদ: সম্পদ-০০৪ ও ০০৫।

বাজার থেকে নগদে টুকটাক কিছু কিনলে সরবরাহকারী খালি রাখুন — সেটা "নগদে মালামাল ক্রয়" হিসেবে যাবে।

৪

পর্ব ৪ · আধুনিক প্রকাশনী

পরিশোধ, ফেরত ও মজুদ

ক্রয় ইনচার্জ

৬
আধুনিক প্রকাশনী ক্রয় ইনচার্জ

সরবরাহকারী পরিশোধ

সরবরাহকারী সিলেক্ট করলে মোট বকেয়া আর অগ্রিম দেখায়, কোন বিলে কত যাবে সেটাও পুরনো বিল আগে ধরে অটো ভাগ হয়ে যায়। ভাউচারে খরচ যায় যা কেনা হয়েছে তার খাতে — সম্পদ হলে সম্পদের হিসাবে।

  1. আইটি সলিউশন হাউস: পুরো ৳১,৯২,০০০ ব্যাংক ট্রান্সফারে — লোকাল অফিস ১২৭৩ — সপ-০০২, ভাউচার বপ্র-০০৪ (কম্পিউটার ও যন্ত্রাংশ হিসাবে)।
  2. মেট্রো স্টেশনারি: আপাতত ৳১০,০০০ নগদে — সপ-০০৩, ভাউচার নপ্র-০০৮ (মালামাল ক্রয়)।
৭
আধুনিক প্রকাশনী ক্রয় ইনচার্জ

ক্রয় ফেরত

বিলের যে মাল ফেরত দেবেন শুধু তার পরিমাণ দিন — স্টক কমে যায়, বিলের বকেয়াও কমে। আগেই বেশি টাকা দেওয়া থাকলে সেটা অগ্রিম হয়ে থাকে; সরবরাহকারী টাকা ফেরত দিলে "ফেরত প্রাপ্তি" করুন।

  1. ক্রবি-০০২ থেকে টোনার ১টি ফেরত (কার্টিজ ভাঙা), তারিখ ২৩/১০ — ক্রফে-০০১ ৳১,৭৫০।
  2. এখন মেট্রো স্টেশনারি পাবে: ৳১৪,৬৫০ − ৳১০,০০০ − ৳১,৭৫০ = ৳২,৯০০।
৮
আধুনিক প্রকাশনী ক্রয় ইনচার্জ

মজুদ ও নিজস্ব ব্যবহার

স্টক দেখায় কেনা দামে — এটা হিসাবের খাতায় নয়, শুধু মডিউলে থাকে। শুরুর স্টক, গুনে কম-বেশি পাওয়া, নষ্ট হওয়া বা অফিসে কাজে লাগানো — এসব "স্টক সমন্বয়"-এ দিন; নষ্ট আর নিজস্ব ব্যবহারে পরিমাণ মাইনাস (−) দিয়ে লিখতে হয়।

  1. স্টক সমন্বয় — কারণ "নিজস্ব ব্যবহার", এ৪ কাগজ −৫ রীম (হিসাব বিভাগ আর সম্পাদনা কক্ষে দেওয়া হলো) — সমন্বয়-০০১।
  2. স্টকে এখন: কাগজ ১০ রীম × ৳৫১০, টোনার ৩ × ৳১,৭৫০ — মোট ৳১০,৩৫০; পণ্যের বিস্তারিতে কোন ব্যাচ কত আর কবে কী এলো-গেল দেখা যায়।
৯
আধুনিক প্রকাশনী ক্রয় ইনচার্জ

সরবরাহকারীর বকেয়া ও ক্রয় অর্ডার প্রতিবেদন

যে তারিখ পর্যন্ত দেখতে চান সেটা দিন — কোন সরবরাহকারী কত পাবে বা কার কাছে কত অগ্রিম আছে দেখায়; ক্রয় অর্ডার দেখা যায় তারিখ, সরবরাহকারী আর অবস্থা অনুযায়ী।

  1. ৩১/১০ পর্যন্ত বকেয়া: মেট্রো স্টেশনারি ৳২,৯০০।
  2. অক্টোবরের ক্রয় অর্ডার: ক্রঅ-০০১ আর ক্রঅ-০০২ — দুটোরই সব মাল এসে গেছে (সম্পূর্ণ গৃহীত)।
৫

পর্ব ৫ · আধুনিক প্রকাশনী

অনুমোদন ও সম্পদ রেজিস্টার

প্রধান হিসাবরক্ষক · স্থাপনা ইনচার্জ

১০
আধুনিক প্রকাশনী প্রধান হিসাবরক্ষক

পরিশোধের ভাউচার অনুমোদন

তিনটি ভাউচার অপেক্ষায়: চেকিউ-০০২ ৳১,৬৮,০০০ (এসি → যন্ত্রপাতি ও মেশিন), বপ্র-০০৪ ৳১,৯২,০০০ (কম্পিউটার → কম্পিউটার ও যন্ত্রাংশ), নপ্র-০০৮ ৳১০,০০০ (মালামাল ক্রয়); প্রতিটিতে সরবরাহকারীর নাম থাকে। দেখে অনুমোদন দিন।

  1. ভাউচারের বিস্তারিতে কোন ডকুমেন্ট থেকে এসেছে (সপ-০০৩), কোন হিসাব আর কোন পক্ষ — সব দেখা যায়।
  2. সব সিলেক্ট করে অনুমোদন দিন — ভাউচারগুলো পোস্ট হয়ে যায়।
১১
আধুনিক প্রকাশনী স্থাপনা ইনচার্জ

স্থায়ী সম্পদ রেজিস্টার

ক্রয় বিল থেকে আসা প্রতিটি সম্পদ এখানে থাকে — কোড, কেনা দাম, কার কাছ থেকে কেনা, মাসে কত অবচয়। প্রতি মাসে "মাসিক অবচয়" চালালে জাভা ভাউচার হয় আর সম্পদের বর্তমান দাম কমে।

  1. সম্পদ-০০১ থেকে ০০৩: কম্পিউটার ৳৬৪,০০০ — ৩৬ মাসে শেষ, মাসে অবচয় ৳১,৭৭৭.৭৮, শুরু নভেম্বর ২০২৬ থেকে।
  2. সম্পদ-০০৪ ও ০০৫: এসি ৳৮৪,০০০ — ৬০ মাসে শেষ; সব মিলিয়ে কেনা দাম ৳৩,৬০,০০০।

সম্পদের সিরিয়াল নং আর কোন বিভাগে / কোথায় আছে, তা এডিট করে লিখে রাখা যায়।

চক্র সম্পূর্ণ

পরিশোধ বপ্র-০০৪ ও নপ্র-০০৮, টোনার ১টি ফেরত; মেট্রো স্টেশনারির বকেয়া ৳২,৯০০; মজুদ কাগজ ১০ রীম, টোনার ৩

অন্য চক্র দেখুন