নতুন বই যোগ করুন
বইয়ের তথ্য একবারই দিতে হয় — পরে যত সংস্করণ বা মুদ্রণ হবে, সব এই বইয়ের নিচে থাকবে।
- বই তালিকা পেজে ওপরে ডান পাশে "নতুন বই" ক্লিক করুন।
- বাংলা শিরোনাম আর বিভাগ দিন (এ দুটো দিতেই হবে); ইংরেজি আর বাংলিশ শিরোনাম দিলে পরে যেকোনো ভাষায় সার্চ করা যায়।
- ভাষা, বিষয়, ISBN আর ছোট একটা বিবরণ দিন।
- "বই সংরক্ষণ করুন" ক্লিক করুন — লিস্টে বইটি নিজের কোডসহ (যেমন ০৫০০০০০১) দেখা যাবে।
বইয়ের কোডের প্রথম দুই সংখ্যা হলো বিভাগের কোড — বিভাগ ঠিক থাকলে রিপোর্টে বই সঠিক বিভাগে দেখায়।