আধুনিক ERP ব্যবহার নির্দেশিকা
সব চক্র

Property, Clinic & Assets Cycle · ৯ পর্ব · ২০ ধাপ

স্থাপনা চক্র

ভাড়া, জামানত-অগ্রিম, রসিদ, পোস্টিং সাবমিট, খরচ-আয়, দাতব্য চিকিৎসালয়, স্থায়ী সম্পদ আর লিজ শেষ করা

বাংলাদেশ ইসলামিক ইনস্টিটিউট (স্থাপনা)-তে প্রপার্টি ইনচার্জ ভবন, ইউনিট, ভাড়াটিয়া আর লিজের হিসাব রাখেন। প্রতি মাসে ভাড়া বিল হয়, রসিদ দিয়ে ভাড়া তোলা হয় — চাইলে অগ্রিম থেকেও কেটে নেওয়া যায়। দিনের শেষে পোস্টিং সাবমিট করলে ভাউচার হয় আর নগদ টাকা ব্যাংকে জমা হয়। এখানেই দাতব্য চিকিৎসালয়ের রোগী রেজিস্টার, ফি জমা, খরচ আর মাসিক রিপোর্ট, স্থায়ী সম্পদের অবচয়, আর লিজ শেষে জামানত থেকে কেটে বাকি টাকা ফেরত দেওয়া হয়; সব ভাউচার প্রধান হিসাবরক্ষক অনুমোদন দেন।

উদাহরণে যা করা হয়েছে

প্রতিষ্ঠান
বাংলাদেশ ইসলামিক ইনস্টিটিউট (স্থাপনা), অক্টোবর ২০২৬
স্থাপনা
কুসুমবাগ আবাসিক ভবন — ৪ ইউনিট, ৩ ভাড়াটিয়া, ৩ লিজ
ভাড়া
অক্টোবরের বিল ৳৪২,৮৮০ — অগ্রিম থেকে, ব্যাংকে ও নগদে পুরো আদায়
চিকিৎসালয়
৩ দিন, ১৯ জন রোগী, ফি ৳৩২০; সম্মানী ৳১৫,০০০, ঔষধ ৳২,৫০০, আপ্যায়ন ৳৬০০
ফলাফল
লিজ-০০২ সমাপ্ত — কর্তন ৳২,০০০, ফেরত ৳৪৬,০০০; ১৭টি ভাউচার অনুমোদিত, জমা-খরচ মিলেছে
১ স্থাপনা ও লিজ প্রপার্টি ইনচার্জ ২ বিল ও রসিদ প্রপার্টি ইনচার্জ ৩ পোস্টিং সাবমিট প্রপার্টি ইনচার্জ ৪ চিকিৎসালয় প্রপার্টি ইনচার্জ ৫ সম্পদ ও লিজ সমাপ্তি প্রপার্টি ইনচার্জ ৬ অনুমোদন ও রিপোর্ট প্রধান হিসাবরক্ষক

কারা কাজ করবেন

বাংলাদেশ ইসলামিক ইনস্টিটিউট (স্থাপনা)
প্রপার্টি ইনচার্জ
হিসাব বিভাগ
প্রধান হিসাবরক্ষক হিসাবরক্ষক
দাতব্য চিকিৎসালয়
ডাক্তার (রেজিস্টার ও প্রতিবেদনে স্বাক্ষর)

মূল নিয়ম

  • নগদ ভিত্তিক হিসাব — ভাড়া বিল করলে কোনো ভাউচার হয় না; ভাউচার হয় টাকা এলে বা গেলে।
  • জামানত লিজ শেষে ফেরত দিতে হয়, লিজ চলার সময় ভাড়া থেকে কাটা যায় না; অগ্রিম ভাড়া বিলে কাটা যায়। দুটোই ভাড়াটিয়ার টাকা (দায়), প্রতিষ্ঠানের আয় নয়।
  • রসিদ আর জামানত-অগ্রিম নেওয়ার পর সেগুলো "পোস্টিং সাবমিটের অপেক্ষায়" থাকে; সাবমিট করলে কীভাবে টাকা এলো সেই অনুযায়ী ভাউচার (নগ্র / বগ্র / চেকিজ) হয়, নগদ ব্যাংকে জমা দিলে কনজ।
  • খরচ, আয়, চিকিৎসালয়ের খরচ, জামানত ফেরত আর অবচয় সেভ করলেই খসড়া ভাউচার হয়ে যায়; প্রধান হিসাবরক্ষক অনুমোদন দেন।
  • শুধু খাত সিলেক্ট করলেই হিসাব ঠিক জায়গায় যায় — প্রপার্টি ইনচার্জকে কোনো হিসাব কোড জানতে হয় না।
১

পর্ব ১ · বাংলাদেশ ইসলামিক ইনস্টিটিউট (স্থাপনা)

শুরুর প্রস্তুতি — ব্যাংক হিসাব

প্রধান হিসাবরক্ষক → হিসাবরক্ষক

১
বাংলাদেশ ইসলামিক ইনস্টিটিউট (স্থাপনা) প্রধান হিসাবরক্ষক → হিসাবরক্ষক

ব্যাংক হিসাবের গ্রুপ নির্ধারণ ও ব্যাংক হিসাব যোগ

নতুন প্রতিষ্ঠানে একবারই করতে হয়: ব্যাংক হিসাব কোন গ্রুপে থাকবে সেটা ঠিক করে দিলে হিসাবরক্ষক ব্যাংক হিসাব যোগ করতে পারেন — তারপরই ব্যাংকে টাকা নেওয়া-দেওয়া যায়।

  1. প্রধান হিসাবরক্ষক: হিসাব নির্ধারণে "ব্যাংক হিসাবের গ্রুপ"-এ ১০০০-২-২ ব্যাংক হিসাব সিলেক্ট করে সেভ করুন।
  2. হিসাবরক্ষক: ব্যাংক হিসাব › নতুন — ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ, সদরঘাট-০১, হিসাব নং ২৪২৪, চলতি হিসাব; এই ব্যাংকের লেজার হিসাব নিজেই তৈরি হয়ে যায়।
২

পর্ব ২ · বাংলাদেশ ইসলামিক ইনস্টিটিউট (স্থাপনা)

স্থাপনা, ইউনিট ও ভাড়াটিয়া

প্রপার্টি ইনচার্জ

২
বাংলাদেশ ইসলামিক ইনস্টিটিউট (স্থাপনা) প্রপার্টি ইনচার্জ

স্থাপনা ও ইউনিট যোগ

একটা ভবন বা জায়গা হলো স্থাপনা; তার প্রতিটি ফ্ল্যাট, দোকান, গুদাম বা গ্যারেজ একেকটা ইউনিট — প্রতি ইউনিটে একটা করে লিজ।

  1. ড্যাশবোর্ডে এক নজরে ভাড়া, বকেয়া আর কয়টা ইউনিট খালি।
  2. নতুন স্থাপনা: নাম (কুসুমবাগ আবাসিক ভবন), কোড, জেলা, ঠিকানা আর আয়তন দিন।
  3. স্থাপনার বিস্তারিত খুলে "ইউনিট যোগ করুন" — কোড, নাম, ধরন (আবাসিক / অফিস / দোকান / গুদাম / গ্যারেজ), আয়তন আর সাধারণত কত ভাড়া; এখানে A-1, A-2, B-1 আর গ্যারেজ G-1 যোগ করা হয়েছে।
৩
বাংলাদেশ ইসলামিক ইনস্টিটিউট (স্থাপনা) প্রপার্টি ইনচার্জ

ভাড়াটিয়া যোগ

ভাড়াটিয়ার কোড অটো বসে যায়; বাংলা নাম, ইংরেজি নাম বা মোবাইল নম্বর দিয়ে সব জায়গায় সার্চ করা যায়।

  1. নাম, ইংরেজি নাম, বাংলিশ, ধরন (ব্যক্তি / কোম্পানি / প্রতিষ্ঠান), মোবাইল, এনআইডি আর ঠিকানা দিন।
  2. নিজেদের কোনো সহযোগী প্রতিষ্ঠান ভাড়াটিয়া হলে "সহযোগী প্রতিষ্ঠান" ঘরে সেটা সিলেক্ট করুন।
৩

পর্ব ৩ · বাংলাদেশ ইসলামিক ইনস্টিটিউট (স্থাপনা)

লিজ চুক্তি — জামানত ও অগ্রিম

প্রপার্টি ইনচার্জ

৪
বাংলাদেশ ইসলামিক ইনস্টিটিউট (স্থাপনা) প্রপার্টি ইনচার্জ

নতুন লিজ — অগ্রিম ব্যাংকে গ্রহণ

ভাড়াটিয়া, স্থাপনা ও ইউনিট, কত দিনের লিজ, মাসিক ভাড়া আর বিদ্যুৎ-পানি-গ্যাস-গ্যারেজের মাসিক বিল দিন — প্রতি মাসের বিল এখান থেকেই তৈরি হবে।

  1. ভাড়াটিয়া আবু বকর সুমন, স্থাপনা ও ইউনিট A-1, শুরু ০১/১০/২০২৬, শেষ ৩০/০৯/২০২৭।
  2. মাসিক ভাড়া ৳৮,০০০; বিদ্যুৎ বিল ৳১,২০০ আর পানির বিল ৳৩০০ টিক দিয়ে লিখুন — মাসে মোট ৳৯,৫০০।
  3. অগ্রিম ৳৮,০০০ — "এখন গ্রহণ", তারিখ, পদ্ধতি ব্যাংক ট্রান্সফার আর কোন ব্যাংক হিসাবে (২৪২৪)।
  4. সেভ করুন — লিজ-০০১ তৈরি হলো; অগ্রিমটা "পোস্টিং সাবমিটের অপেক্ষায়" থাকে।
৫
বাংলাদেশ ইসলামিক ইনস্টিটিউট (স্থাপনা) প্রপার্টি ইনচার্জ

লিজ — জামানত ও অগ্রিম নগদে

জামানত আর অগ্রিম একসাথেই নেওয়া যায় — একটা রসিদে, একটা ভাউচারে।

  1. হাসিনা বেগম, ইউনিট A-2, ভাড়া ৳১৬,০০০ আর গ্যাস বিল ৳১,০৮০।
  2. জামানত ৳৩২,০০০ আর অগ্রিম ৳১৬,০০০ — "এখন গ্রহণ", নগদে।
৬
বাংলাদেশ ইসলামিক ইনস্টিটিউট (স্থাপনা) প্রপার্টি ইনচার্জ

পুরনো লিজ — অগ্রিম আগে থেকেই জমা

সফটওয়্যার চালুর আগেই যে লিজের টাকা নেওয়া হয়ে গেছে, সেখানে "আগে থেকেই জমা" দিন — কোনো ভাউচার হয় না; সব মিলিয়ে মোট টাকা হিসাবরক্ষক প্রারম্ভিক ব্যালেন্সে দেন।

  1. মোঃ নুরুজ্জামান, ইউনিট B-1, শুরু ০১/০১/২০২৫; ভাড়া ৳১৪,৫০০ + গ্যারেজ ভাড়া ৳১,৫০০ + পানি ৳৩০০।
  2. অগ্রিম ৳১৪,৫০০ — "আগে থেকেই জমা" দিন।
  3. লিজ তালিকায় তিনটি লিজই সক্রিয় দেখাচ্ছে।

কেউ শুধু গ্যারেজ বা মোটর বাইক রাখার জায়গা ভাড়া নিলে গ্যারেজ ধরনের ইউনিটে মাসিক ভাড়া ০ রেখে গ্যারেজ / মোটর বাইক বিলের ঘরে টাকা লিখুন।

৪

পর্ব ৪ · বাংলাদেশ ইসলামিক ইনস্টিটিউট (স্থাপনা)

ভাড়া বিল ও রসিদ

প্রপার্টি ইনচার্জ

৭
বাংলাদেশ ইসলামিক ইনস্টিটিউট (স্থাপনা) প্রপার্টি ইনচার্জ

মাসের ভাড়া বিল তৈরি ও প্রিন্ট

প্রতি মাসের ১ তারিখে বিল নিজেই তৈরি হয়ে যায়; নিজে করতে চাইলে অর্থবছর আর মাস সিলেক্ট করে "বিল তৈরি" ক্লিক করুন। বিলে কোনো ভাউচার হয় না।

  1. অর্থবছর ২০২৬-২৭, মাস অক্টোবর ২০২৬ — ৩টি বিল তৈরি হলো: ভাবি-০০১ ৳৯,৫০০, ভাবি-০০২ ৳১৭,০৮০, ভাবি-০০৩ ৳১৬,৩০০।
  2. বিলের বিস্তারিতে কোন খাতে কত টাকা দেখা যায়; দরকার হলে এডিট করা যায়।
  3. "প্রিন্ট" — এই মাসের বিল, কত দেওয়া হয়েছে, আগের বকেয়া, সব মিলিয়ে কত দিতে হবে আর কথায় টাকা।
৮
বাংলাদেশ ইসলামিক ইনস্টিটিউট (স্থাপনা) প্রপার্টি ইনচার্জ

ভাড়ার রসিদ — অগ্রিম থেকে, ব্যাংকে ও নগদে

ভাড়াটিয়া সিলেক্ট করলে তার বকেয়া বিলগুলো চলে আসে; অগ্রিম থাকলে "অগ্রিম থেকে কর্তন" টিক দিন — তখন শুধু বাকি টাকাটা নিতে হয়।

  1. আবু বকর সুমন: বিল ভাবি-০০১ টিক দিন, "অগ্রিম থেকে কর্তন" — অগ্রিম থেকে ৳৮,০০০, বাকি ৳১,৫০০ নগদে; মানি রিসিট নং দিন।
  2. হাসিনা বেগম: ভাবি-০০২ ৳১৭,০৮০ — ব্যাংক ট্রান্সফারে (২৪২৪)।
  3. মোঃ নুরুজ্জামান: ভাবি-০০৩ ৳১৬,৩০০ — নগদে।
  4. রসিদ তালিকায় তিনটিই "সাবমিট বাকি" দেখায়; বিলগুলো পরিশোধিত হয়ে গেছে।

সাবমিট করার আগে ভুল রসিদ মুছে দেওয়া যায় — বিল আর কাটা অগ্রিম আগের মতো হয়ে যায়।

৯
বাংলাদেশ ইসলামিক ইনস্টিটিউট (স্থাপনা) প্রপার্টি ইনচার্জ

পোস্টিং সাবমিট — নগদ ব্যাংকে জমা

অপেক্ষায় থাকা রসিদ আর জামানত-অগ্রিম এক লিস্টে থাকে — সিলেক্ট করে সাবমিট করলে প্রতিটির ভাউচার হয়; নগদ টাকা ব্যাংকে জমা দিলে কনজ ভাউচারও হয়।

  1. সবগুলোতে টিক দিয়ে "সাবমিট" ক্লিক করুন।
  2. নগদ টাকা কোথায় যাবে — "ব্যাংকে জমা", ব্যাংক ২৪২৪, জমার তারিখ ১১/১০/২০২৬।
  3. যে ভাউচারগুলো হলো: বগ্র-০০১ অগ্রিম ৳৮,০০০ (ব্যাংক / ভাড়াটিয়ার অগ্রিম); নগ্র-০০১ জামানত + অগ্রিম ৳৪৮,০০০; নগ্র-০০২ রসিদ (অগ্রিম ৳৮,০০০ + নগদ ৳১,৫০০); বগ্র-০০২ ৳১৭,০৮০; নগ্র-০০৩ ৳১৬,৩০০; কনজ-০০১ ৳৬৫,৮০০ নগদ ব্যাংকে জমা।
৫

পর্ব ৫ · বাংলাদেশ ইসলামিক ইনস্টিটিউট (স্থাপনা)

স্থাপনার খরচ ও আয়

হিসাবরক্ষক · প্রপার্টি ইনচার্জ

১০
বাংলাদেশ ইসলামিক ইনস্টিটিউট (স্থাপনা) হিসাবরক্ষক

খরচের জন্য ব্যাংক থেকে নগদ উত্তোলন

দিনের নগদ সব ব্যাংকে জমা হয়ে গেলে অফিসের খরচের জন্য ব্যাংক থেকে টাকা তুলতে হয় — হিসাবরক্ষকের ভাউচার সাথে সাথেই পোস্ট হয়ে যায়।

  1. "ব্যাংক থেকে নগদ" সিলেক্ট করুন, ব্যাংক ২৪২৪, চেক নং, ৳১০,০০০, তারিখ ০৮/১০/২০২৬ — কনউ-০০১।
১১
বাংলাদেশ ইসলামিক ইনস্টিটিউট (স্থাপনা) প্রপার্টি ইনচার্জ

খরচ এন্ট্রি ও আয় এন্ট্রি

স্থাপনা, খাত, টাকা আর বিবরণ দিয়ে কয়েকটা লাইন দেওয়া যায় — সেভ করলেই খসড়া ভাউচার হয়ে যায়।

  1. খরচ: কুসুমবাগ, নগদে — মেরামত ও রক্ষণাবেক্ষণ ৳৪,৫০০ (পানির ট্যাংক মেরামত) আর পৌরকর ৳৩,২০০ — নপ্র-০০১ ৳৭,৭০০।
  2. আয়: অন্যান্য আয় ৳২,০০০ (পুরাতন লোহা-লক্কড় বিক্রি) — নগ্র-০০৪।
৬

পর্ব ৬ · বাংলাদেশ ইসলামিক ইনস্টিটিউট (স্থাপনা)

দাতব্য চিকিৎসালয়

প্রপার্টি ইনচার্জ

১২
বাংলাদেশ ইসলামিক ইনস্টিটিউট (স্থাপনা) প্রপার্টি ইনচার্জ

চিকিৎসালয় ও ডাক্তার

চিকিৎসালয়ের ধরন, রোগী প্রতি সাধারণত কত ফি আর চারটি খাত (ফি আয়, ঔষধ, সম্মানী, আপ্যায়ন) একবার ঠিক করে দিন; ডাক্তারকে মাসে কত সম্মানী দেওয়া হয় লিখুন।

  1. চিকিৎসালয়: দাতব্য চিকিৎসালয় (হোমিওপ্যাথিক), ফি ৳২০; খাত — ফি: দাতব্য চিকিৎসালয়ের ফি, ঔষধ: চিকিৎসালয়ের ঔষধ ক্রয়, সম্মানী: ডাক্তারের সম্মানী ভাতা, আপ্যায়ন: ডাক্তারের আপ্যায়ন খরচ।
  2. ডাক্তার: ডা. মোঃ আব্দুল করিম, ডি.এইচ.এম.এস, মোবাইল নম্বর, সম্মানী মাসে ৳১৫,০০০।
১৩
বাংলাদেশ ইসলামিক ইনস্টিটিউট (স্থাপনা) প্রপার্টি ইনচার্জ

দৈনিক রোগী রেজিস্টার

প্রতিদিনের জন্য একটা শিট — কর্মী (যেকোনো প্রতিষ্ঠানের, ফি লাগে না), নাম-মোবাইলসহ বাইরের রোগী, বা নাম ছাড়া কয়েকজন বাইরের রোগী একসাথে; কে নতুন আর কে আগে এসেছে, সেটা নিজেই ধরে ফেলে।

  1. ০৩/১০: কর্মী ২ জন, রহিমা খাতুন, বাইরের আরও ৪ জন — নতুন ৭ জন, ফি ৳১০০।
  2. ০৭/১০: আগের কর্মী আর রহিমা খাতুন নিজে থেকেই "পুরাতন" দেখায়, করিম উদ্দিন নতুন, বাইরের আরও ৩ জন — ফি ৳১০০।
  3. ১৪/১০: করিম উদ্দিন এবার পুরাতন, বাইরের আরও ৫ জন — ফি ৳১২০।

কোনো রোগী না এলেও সেদিনের শিট খুললে ডাক্তারের হাজিরা ধরা হয়।

১৪
বাংলাদেশ ইসলামিক ইনস্টিটিউট (স্থাপনা) প্রপার্টি ইনচার্জ

ফি জমা

অপেক্ষায় থাকা শিটগুলোর ফি একসাথে জমা দিন — একটা আয়ের ভাউচার হয়; জমা দেওয়া শিট আর বদলানো যায় না।

  1. চিকিৎসালয় সিলেক্ট করলে ৩টি শিট চলে আসে — মোট ৳৩২০; তারিখ দিয়ে নগদে জমা দিন — নগ্র-০০৫।
১৫
বাংলাদেশ ইসলামিক ইনস্টিটিউট (স্থাপনা) প্রপার্টি ইনচার্জ

চিকিৎসালয়ের খরচ — সম্মানী, ঔষধ, আপ্যায়ন

খরচের ধরন সিলেক্ট করলে টাকা চিকিৎসালয়ের নিজের খাতে যায় — মাসিক রিপোর্টে নিজেই চলে আসে।

  1. ডাক্তারের সম্মানী ভাতা ৳১৫,০০০ — ব্যাংকে (বপ্র-০০১)।
  2. ঔষধ কেনা ৳২,৫০০ — নগদে (নপ্র-০০২)।
  3. ডাক্তারের আপ্যায়ন ৳৬০০ — নগদে (নপ্র-০০৩)।
১৬
বাংলাদেশ ইসলামিক ইনস্টিটিউট (স্থাপনা) প্রপার্টি ইনচার্জ

চিকিৎসালয়ের মাসিক প্রতিবেদন

প্রতিষ্ঠানের নিজের ফরমেই আসে — ডাক্তারের হাজিরা, পুরাতন-নতুন-মোট রোগী আর ফি আসে রেজিস্টার থেকে; ঔষধ, সম্মানী আর আপ্যায়ন আসে মাসের ভাউচার থেকে; মন্তব্য লিখে প্রিন্ট করুন।

  1. চিকিৎসালয় আর মাস (অক্টোবর) সিলেক্ট করুন — হাজিরা ৩ দিন, পুরাতন ৩, নতুন ১৬, মোট ১৯ জন, ফি ৳৩২০, ঔষধ ৳২,৫০০, সম্মানী ৳১৫,০০০, আপ্যায়ন ৳৬০০।
  2. মন্তব্য লিখে সেভ করুন, তারপর প্রিন্ট — নিচে ডাক্তার আর ইনচার্জের স্বাক্ষরের জায়গা।
৭

পর্ব ৭ · বাংলাদেশ ইসলামিক ইনস্টিটিউট (স্থাপনা)

স্থায়ী সম্পদ

প্রপার্টি ইনচার্জ

১৭
বাংলাদেশ ইসলামিক ইনস্টিটিউট (স্থাপনা) প্রপার্টি ইনচার্জ

প্রারম্ভিক সম্পদ ও মাসিক অবচয়

সফটওয়্যার চালুর আগে কেনা সম্পদ এখানে লিখুন — ক্যাটাগরি, দাম, কবে কেনা আর এ পর্যন্ত কত অবচয় হয়েছে; প্রতি মাসের অবচয় একটা জাভা ভাউচারে যায়।

  1. "প্রারম্ভিক সম্পদ" — জেনারেটর (৩০ কেভিএ) ৳৪,৫০,০০০, কেনা ০১/০৭/২০২৪, এ পর্যন্ত অবচয় ৳৯০,০০০, অবচয় শুরু জুলাই ২০২৬ থেকে; আরেকটা: অফিস আসবাবপত্র ৳৮৫,০০০।
  2. "মাসিক অবচয়" — মাসগুলো একটার পর একটা চালাতে হয়: জুলাই, আগস্ট, সেপ্টেম্বর — প্রতি মাসে ৳৮,২০৮.৩৩ (জাভা-০০১ থেকে ০০৩)।
  3. সম্পদের বিস্তারিতে কোন মাসে কত অবচয় হলো আর এখন দাম কত, দেখা যায়।

নতুন কেনা সম্পদ ক্রয় বিভাগের বিল থেকে নিজেই এখানে আসে; এখানে হাতে লিখতে হয় শুধু আগে থেকে থাকা সম্পদ।

৮

পর্ব ৮ · বাংলাদেশ ইসলামিক ইনস্টিটিউট (স্থাপনা)

লিজ সমাপ্তি

প্রপার্টি ইনচার্জ

১৮
বাংলাদেশ ইসলামিক ইনস্টিটিউট (স্থাপনা) প্রপার্টি ইনচার্জ

লিজ সমাপ্তি — ক্ষতি কর্তন ও জামানত ফেরত

এক ধাপেই সব হয়: পরের মাসের না-দেওয়া বিল বাতিল, বকেয়া থাকলে অগ্রিম-জামানত থেকে কেটে নেওয়া, ক্ষতির টাকা কাটা (জাভা), বাকি টাকা ফেরত আর ইউনিট খালি।

  1. লিজের বিস্তারিতে জামানত ৳৩২,০০০ আর অগ্রিম ৳১৬,০০০ জমা আছে দেখুন — তারপর "লিজ সমাপ্তি" ক্লিক করুন।
  2. লিজ শেষের তারিখ ১৭/১০/২০২৬; ক্ষতি ৳২,০০০ (রান্নাঘরের দেয়াল আর দরজা) — এই টাকা যাবে "অন্যান্য আয়" খাতে।
  3. বাকি টাকা এখনই ফেরত দিন — ব্যাংক ২৪২৪ থেকে; সারাংশ দেখে কনফার্ম করুন।
  4. যা হলো — জাভা-০০৪: জামানত ডেবিট / অন্যান্য আয় ক্রেডিট ৳২,০০০; বপ্র-০০২: অগ্রিম ৳১৬,০০০ + জামানত ৳৩০,০০০ = ৳৪৬,০০০ ব্যাংকে ফেরত; লিজ-০০২ শেষ।

লিজ চলার সময়ও লিজের বিস্তারিত থেকে "জমা নিন" (বাড়তি জামানত-অগ্রিম) আর "ফেরত দিন" করা যায়।

৯

পর্ব ৯ · বাংলাদেশ ইসলামিক ইনস্টিটিউট (স্থাপনা)

অনুমোদন ও প্রতিবেদন

প্রধান হিসাবরক্ষক · প্রপার্টি ইনচার্জ

১৯
বাংলাদেশ ইসলামিক ইনস্টিটিউট (স্থাপনা) প্রধান হিসাবরক্ষক

প্রধান হিসাবরক্ষকের অনুমোদন

স্থাপনার ১৭টি খসড়া ভাউচার — জামানত-অগ্রিম, রসিদ, কনজ, খরচ, আয়, চিকিৎসালয়, অবচয়, কর্তন আর ফেরত — দেখে সব একসাথে অনুমোদন দিন।

  1. ভাউচারের বিস্তারিতে লাইন, পক্ষ আর কোন ডকুমেন্ট থেকে এসেছে দেখুন।
  2. সব সিলেক্ট করে অনুমোদন দিন — ভাউচার তালিকায় পোস্টেড দেখাবে।
২০
বাংলাদেশ ইসলামিক ইনস্টিটিউট (স্থাপনা) প্রধান হিসাবরক্ষক · প্রপার্টি ইনচার্জ

স্থাপনার প্রতিবেদন ও জমা-খরচ

ভাড়া আদায়ের মাসিক রিপোর্ট, আদায় রেজিস্টার, ভাড়াটিয়া লেজার, স্থায়ী সম্পদের তফসিল আর হিসাব বিভাগের মাসিক জমা-খরচ।

  1. ভাড়া আদায়ের মাসিক রিপোর্ট: ইউনিট ধরে কোন খাতে কত আদায় — মোট ৳৪২,৮৮০, অগ্রিম কত দেওয়া আছে।
  2. আদায় রেজিস্টার: কবে, কীভাবে টাকা এলো; অগ্রিম থেকে কাটা টাকা আলাদা লাইনে দেখায় (এটা নগদ নয়)।
  3. ভাড়াটিয়া লেজার: হাসিনা বেগম — বিল, আদায়, অগ্রিম আর জামানত, শেষে ব্যালেন্স ০।
  4. জমা-খরচ (নগদ + জার্নাল): মোট জমা আর খরচ দুটোই ৳১,০১,২০০ — মাস শেষে হাতে নগদ ৳১,৫২০, ব্যাংকে ৳১৯,৮৮০।

চক্র সম্পূর্ণ

লিজ-০০২ সমাপ্ত — কর্তন ৳২,০০০, ফেরত ৳৪৬,০০০; ১৭টি ভাউচার অনুমোদিত, জমা-খরচ মিলেছে

অন্য চক্র দেখুন