আধুনিক ERP ব্যবহার নির্দেশিকা
সব চক্র

Author Royalty Cycle · ৫ পর্ব · ১১ ধাপ

রয়্যালটি চক্র

বই বিক্রি হলে লেখকের রয়্যালটি, লেখকের আবেদন, মহাসচিবের পেমেন্ট, TDS জমা আর হিসাব বিভাগের অনুমোদন

বই বিক্রি হলেই লেখকের রয়্যালটি অটো হিসাব হয়ে যায় — বিক্রি হওয়া কপি × দাম × লেখকের %, তা থেকে TDS কেটে যা থাকে সেটাই লেখকের পাওনা; এতে কোনো ভাউচার হয় না। লেখক নিজের লগইনে হিসাব দেখে টাকার জন্য আবেদন করেন। মহাসচিব বাংলাদেশ ইসলামিক ইনস্টিটিউট (রয়্যালটি)-তে ঢুকে আবেদন অনুমোদন বা ফেরত দেন, চাইলে সরাসরিও টাকা দেন, আর কেটে রাখা TDS সরকারি কোষাগারে জমা দেন। যে প্রতিষ্ঠান টাকা দেয় খরচটা তার, আর ভাউচার অনুমোদন দেন প্রধান হিসাবরক্ষক।

উদাহরণে যা করা হয়েছে

বই
সহজ ফিকহ শিক্ষা (১ম মুদ্রণ) — লেখক অধ্যক্ষ মোঃ আব্দুল মজীদ, ৬.৫% নির্ধারিত মূল্য ৳১৭৮-এর উপর, TDS ১০%
অর্জন
১০২ কপি বিক্রি — রয়্যালটি ৳১,১৮০.১৪, TDS ৳১১৮.০১, লেখকের পাওনা ৳১,০৬২.১৩
পরিশোধ
আবেদন ৳৫০০ অনুমোদন (ব্যাংকে), আবেদন ৳৩০০ প্রত্যাখ্যাত, বাকি ৳৫৬২.১৩ চেকে সরাসরি
TDS
৳১১৮.০১ সরকারি কোষাগারে জমা — চালান TR-2026-1017-44
ফলাফল
লেখকের পাওনা ৳০; রয়্যালটি প্রতিষ্ঠানের খরচ ৳১,১৮০.১৪ — ব্যাংকে ৳৫০,০০০ থেকে ৳৪৮,৮১৯.৮৬
১ সেটিংস ও লেখক পাবলিকেশন ম্যানেজার ২ লেখকের হিসাব লেখক ৩ পরিশোধের আবেদন লেখক ৪ অনুমোদন / প্রত্যাখ্যান মহাসচিব ৫ পরিশোধ ও TDS মহাসচিব ৬ ভাউচার অনুমোদন প্রধান হিসাবরক্ষক

কারা কাজ করবেন

আধুনিক প্রকাশনী
পাবলিকেশন ম্যানেজার লেখক
বাংলাদেশ ইসলামিক ইনস্টিটিউট (রয়্যালটি)
মহাসচিব প্রধান হিসাবরক্ষক হিসাবরক্ষক

মূল নিয়ম

  • নগদ ভিত্তিক হিসাব — রয়্যালটি জমা হলে কোনো ভাউচার হয় না, লেখকের পাওনা শুধু রয়্যালটি হিসাবে থাকে। যেদিন টাকা দেওয়া হয় সেদিন খরচ হিসেবে খাতায় ওঠে।
  • রয়্যালটি হয় শুধু বিক্রি হওয়া কপিতে; সৌজন্য আর দাওয়াতি কপিতে নেই, আর যত কপি ছাপার কথা তার বেশি কপিতেও নেই (রয়্যালটি সেটিংস অনুযায়ী)। বই ফেরত এলে সেই কপির রয়্যালটি কেটে যায়।
  • লেখক পান TDS কাটার পরের টাকা; কেটে রাখা TDS আলাদা ভাউচারে সরকারি কোষাগারে জমা হয় — দুটো মিলিয়ে খরচ হয় পুরো রয়্যালটির সমান।
  • মহাসচিব যে প্রতিষ্ঠানে ঢুকে টাকা দেন, টাকা যায় সেই প্রতিষ্ঠানের নগদ বা ব্যাংক থেকে, খরচও তার; আর লেখকের পাওনা কমে প্রকাশনীর রয়্যালটি হিসাবে।
  • মহাসচিবের পেমেন্ট আর TDS জমা আগে খসড়া ভাউচার হয় — প্রধান হিসাবরক্ষক অনুমোদন দিলে পোস্ট হয়; তিনি ফেরত পাঠালে মহাসচিব বাতিল করলেই লেখকের পাওনা আগের মতো হয়ে যায়।
১

পর্ব ১ · বাংলাদেশ ইসলামিক ইনস্টিটিউট (রয়্যালটি)

শুরুর প্রস্তুতি — রয়্যালটি প্রতিষ্ঠানের ব্যাংক

প্রধান হিসাবরক্ষক → হিসাবরক্ষক

১
বাংলাদেশ ইসলামিক ইনস্টিটিউট (রয়্যালটি) প্রধান হিসাবরক্ষক → হিসাবরক্ষক

ব্যাংক হিসাবের গ্রুপ ও ব্যাংক হিসাব

নতুন প্রতিষ্ঠানে একবারই করতে হয়: ব্যাংক হিসাব কোন গ্রুপে থাকবে সেটা ঠিক করে দিলে হিসাবরক্ষক ব্যাংক হিসাব যোগ করতে পারেন — মহাসচিবের পেমেন্ট ফর্মে এই ব্যাংকই আসে।

  1. প্রধান হিসাবরক্ষক: হিসাব নির্ধারণে "ব্যাংক হিসাবের গ্রুপ"-এ ১০০০-২-২ ব্যাংক হিসাব সিলেক্ট করুন।
  2. হিসাবরক্ষক: ব্যাংক হিসাব › নতুন — ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ, পল্টন শাখা, হিসাব নং ৭০৭০, চলতি হিসাব।
২
বাংলাদেশ ইসলামিক ইনস্টিটিউট (রয়্যালটি) হিসাবরক্ষক

ব্যাংকের প্রারম্ভিক ব্যালেন্স

সফটওয়্যার চালুর দিন (০১/০৭/২০২৬) ব্যাংকে যত টাকা ছিল সেটা লিখুন — সঞ্চিত তহবিল অটো মিলে যায়।

  1. "ব্যাংক" ট্যাবে ইসলামী ব্যাংক — পল্টন (৭০৭০)-এর ঘরে ৳৫০,০০০ লিখে সেভ করুন।
  2. সারসংক্ষেপে দেখুন: ব্যাংক ডেবিট ৳৫০,০০০ = সঞ্চিত তহবিল ক্রেডিট ৳৫০,০০০, দুই পাশ সমান।
২

পর্ব ২ · আধুনিক প্রকাশনী

রয়্যালটি সেটিংস ও লেখক

পাবলিকেশন ম্যানেজার

৩
আধুনিক প্রকাশনী পাবলিকেশন ম্যানেজার

রয়্যালটি সেটিংস

প্রতিটি প্রকাশনী নিজের নিয়ম ঠিক করে — কোন কপিতে রয়্যালটি হবে, কত কপি পর্যন্ত, কোন দামের ওপর, আর নতুন লেখকের TDS কত।

  1. সৌজন্য কপি আর দাওয়াতি কপি — রয়্যালটি থেকে বাদ।
  2. মুদ্রণ সংখ্যার বেশি কপি — রয়্যালটি মুদ্রণ সংখ্যা পর্যন্তই (বাঁধাইখানা বাড়তি কপি দিলেও তাতে রয়্যালটি নেই)।
  3. রয়্যালটি কোন দামের ওপর — নির্ধারিত মূল্য; নতুন লেখকের TDS ১০%।

ডান পাশের বক্সে হিসাবটা লেখা আছে: রয়্যালটি সীমা = মুদ্রণ সংখ্যা − সৌজন্য − দাওয়াতি; এই বইয়ে ৫,০০০ − ১০০ − ৫০ = ৪,৮৫০ কপি।

৪
আধুনিক প্রকাশনী পাবলিকেশন ম্যানেজার

লেখকের TDS ও মুদ্রণে রয়্যালটি %

লেখকের নিজের TDS হার দেওয়া থাকে লেখকের ফর্মে; রয়্যালটি % দেওয়া হয় মুদ্রণ বানানোর সময় লেখকের ঘরে।

  1. লেখক এডিট করে আর্থিক তথ্যে ব্যাংক / মোবাইল ব্যাংকিং আর TDS % (১০) দিন।
  2. বিস্তারিতে দেখুন — মুদ্রণ সমূহে সহজ ফিকহ শিক্ষা, ১ম মুদ্রণ, রয়্যালটি ৬.৫০%।
৩

পর্ব ৩ · আধুনিক প্রকাশনী

লেখকের লগইন

লেখক

৫
আধুনিক প্রকাশনী লেখক

ড্যাশবোর্ড, রয়্যালটি হিসাব ও বিক্রীত কপি

প্রতিটি বিক্রিতে রয়্যালটি অটো যোগ হয় — লেখক নিজের লগইনে সব প্রকাশনীর পাওনা, মুদ্রণ ধরে হিসাব আর লেনদেন দেখতে পান।

  1. ড্যাশবোর্ড: এখন পাওনা ৳১,০৬২, এ মাসে বিক্রি ১০২ কপি, সৌজন্য কপি ১০০ — সব পেয়ে গেছেন।
  2. রয়্যালটি হিসাব: শুরুর পাওনা ৳০ + অর্জিত ৳১,০৬২.১৩ − দেওয়া হয়েছে ৳০ = এখন পাওনা ৳১,০৬২.১৩; TDS কাটা হয়েছে ৳১১৮.০১।
  3. মুদ্রণ ধরে: ৬.৫%, সীমা ৪,৮৫০ কপি, সব বিক্রি হলে পাবেন ৳৫৬,১১৪.৫০; এ পর্যন্ত বিক্রি ১০২ — অর্জিত ৳১,১৮০.১৪, TDS ৳১১৮.০১, হাতে পাবেন ৳১,০৬২.১৩।
  4. লেজারে প্রতিটি বিক্রি (নবি / বিবি নম্বর) আলাদা লাইনে, পাশে চলতি জের।
  5. বিক্রীত কপি: প্রকাশনী আর তারিখ ধরে কত বিক্রি, কত ফেরত আর আসলে কত বিক্রি হলো।
৬
আধুনিক প্রকাশনী লেখক

পরিশোধের আবেদন

প্রকাশনী সিলেক্ট করে টাকার পরিমাণ আর মন্তব্য দিয়ে আবেদন করুন — যত পাওনা আছে তা থেকে আগের অপেক্ষমাণ আবেদন বাদ দিয়ে যা থাকে, তত পর্যন্ত চাওয়া যায়।

  1. আধুনিক প্রকাশনী থেকে ৳৫০০ — "অক্টোবরের প্রথম কিস্তি — ব্যাংক হিসাবে পাঠানোর অনুরোধ"।
  2. আরেকটি আবেদন ৳৩০০ — "বই মেলার খরচের জন্য"।
  3. এখন অপেক্ষায় ৳৮০০, আর চাওয়া যাবে ৳২৬২.১৩; মহাসচিবের কাছে নোটিফিকেশন যায়।
৪

পর্ব ৪ · বাংলাদেশ ইসলামিক ইনস্টিটিউট (রয়্যালটি)

মহাসচিব — অনুমোদন, পরিশোধ ও TDS

মহাসচিব

৭
বাংলাদেশ ইসলামিক ইনস্টিটিউট (রয়্যালটি) মহাসচিব

রয়্যালটি হিসাব — সব প্রকাশনীর লেখক

সব প্রকাশনীর সব লেখক এক লিস্টে — শুরুর পাওনা, অর্জিত, TDS, দেওয়া হয়েছে আর এখন পাওনা; প্রতিটি প্রকাশনীর লাইনে লেজার আর পরিশোধ বাটন।

  1. ড্যাশবোর্ডের বাকি কাজে দেখাবে — লেখকের আবেদন সিদ্ধান্তের অপেক্ষায়।
  2. "শুধু যাদের পাওনা আছে" টিক দিন — অধ্যক্ষ মোঃ আব্দুল মজীদ, পাবেন ৳১,০৬২.১৩।
  3. "লেজার" ক্লিক করুন — মুদ্রণ ধরে রয়্যালটি, লেনদেন আর নিচে অপেক্ষমাণ আবেদন (৳৫০০, ৳৩০০)।
৮
বাংলাদেশ ইসলামিক ইনস্টিটিউট (রয়্যালটি) মহাসচিব

আবেদন অনুমোদন ও প্রত্যাখ্যান

অনুমোদনের সময় শুধু বলে দিন নগদে দেবেন নাকি এই প্রতিষ্ঠানের কোন ব্যাংক থেকে — সাথে সাথে পেমেন্ট আর খসড়া ভাউচার হয়ে যায়। ফেরত দিলে কারণ লিখতে হয়, লেখক সেটা দেখতে পান।

  1. ৳৫০০-এর পাশে "অনুমোদন ও পরিশোধ" ক্লিক করে ইসলামী ব্যাংক — ৭০৭০ সিলেক্ট করুন, তারপর "অনুমোদন দিন" — ভাউচার বপ্র-০০১।
  2. ৳৩০০-এর পাশে "প্রত্যাখ্যান" — কারণ লিখুন: "এ মাসে একবার পরিশোধ হয়েছে — বাকি পাওনা মাস শেষে একসাথে দেওয়া হবে"।
  3. "ইতিহাস (অনুমোদিত / প্রত্যাখ্যাত)"-এ দেখুন — অনুমোদিতটার ভাউচার আর অবস্থা, ফেরতটার কারণ, আর কে কবে সিদ্ধান্ত দিলেন।
৯
বাংলাদেশ ইসলামিক ইনস্টিটিউট (রয়্যালটি) মহাসচিব

সরাসরি পরিশোধ ও TDS জমা

লেখক আবেদন না করলেও মহাসচিব সরাসরি টাকা দিতে পারেন — নগদে, ব্যাংকে বা চেকে। আর লেখকদের রয়্যালটি থেকে কেটে রাখা TDS প্রকাশনী ধরে সরকারি কোষাগারে জমা দেন।

  1. "পরিশোধ" ক্লিক করুন — এখন পাওনা ৳৫৬২.১৩, টাকা দিচ্ছে বাংলাদেশ ইসলামিক ইনস্টিটিউট (রয়্যালটি); মাধ্যম চেক, চেক নং ৭৭৮১২০৪, ব্যাংক ৭০৭০ — ভাউচার চেকিউ-০০১।
  2. TDS প্রতিবেদন: আধুনিক প্রকাশনী — কাটা হয়েছে ৳১১৮.০১, জমা বাকি ৳১১৮.০১; নিচে এ সময়ের প্রতিটি বিক্রির TDS আলাদা করে।
  3. "TDS জমা দিন" — ৳১১৮.০১, ব্যাংক ৭০৭০, চালান নং TR-2026-1017-44 — ভাউচার বপ্র-০০২; এখন জমা বাকি ৳০।
৫

পর্ব ৫ · বাংলাদেশ ইসলামিক ইনস্টিটিউট (রয়্যালটি) · আধুনিক প্রকাশনী

অনুমোদন ও শেষ অবস্থা

প্রধান হিসাবরক্ষক · লেখক

১০
বাংলাদেশ ইসলামিক ইনস্টিটিউট (রয়্যালটি) · আধুনিক প্রকাশনী প্রধান হিসাবরক্ষক

প্রধান হিসাবরক্ষকের অনুমোদন

রয়্যালটি ট্যাবে তিনটি খসড়া ভাউচার অপেক্ষায় — প্রতিটিতে ডেবিট রয়্যালটি প্রদান (পক্ষ: লেখক), ক্রেডিট ব্যাংক।

  1. বপ্র-০০১ ৳৫০০, চেকিউ-০০১ ৳৫৬২.১৩ (চেক নং ৭৭৮১২০৪), বপ্র-০০২ ৳১১৮.০১ (TDS, চালান নংসহ)।
  2. বিস্তারিত দেখে সব সিলেক্ট করে অনুমোদন দিন — ভাউচার তালিকায় পোস্টেড দেখাবে।
  3. মাসিক জমা-খরচ: মাসের শুরুতে ব্যাংকে ৳৫০,০০০, খরচ রয়্যালটি প্রদান ৳১,১৮০.১৪, মাস শেষে ব্যাংকে ৳৪৮,৮১৯.৮৬।
১১
বাংলাদেশ ইসলামিক ইনস্টিটিউট (রয়্যালটি) · আধুনিক প্রকাশনী লেখক

লেখকের শেষ হিসাব ও প্রিন্ট

লেখক দেখতে পান কোন আবেদন অনুমোদন হয়েছে (ভাউচার নম্বরসহ) আর কোনটা ফেরত এসেছে (কারণসহ); লেজারে দুটি পেমেন্ট, পাওনা এখন শূন্য।

  1. আবেদনগুলো: ৳৫০০ — অনুমোদিত, ভাউচার বপ্র-০০১; ৳৩০০ — প্রত্যাখ্যাত, কারণসহ।
  2. রয়্যালটি হিসাব: অর্জিত ৳১,০৬২.১৩ − দেওয়া হয়েছে ৳১,০৬২.১৩ = এখন পাওনা ৳০; প্রতিটি পেমেন্টে কোন প্রতিষ্ঠান দিল আর তার ভাউচার নম্বর।
  3. "প্রিন্ট" ক্লিক করলে প্রকাশনীর প্যাডে রয়্যালটি হিসাব বের হয়।

চক্র সম্পূর্ণ

লেখকের পাওনা ৳০; রয়্যালটি প্রতিষ্ঠানের খরচ ৳১,১৮০.১৪ — ব্যাংকে ৳৫০,০০০ থেকে ৳৪৮,৮১৯.৮৬

অন্য চক্র দেখুন