আধুনিক ERP ব্যবহার নির্দেশিকা
সব চক্র

Book Sales Cycle · ৮ পর্ব · ২২ ধাপ

বই বিক্রয় চক্র

গোডাউন থেকে বিক্রয় কেন্দ্র — সৌজন্য কপি, স্টক ট্রান্সফার, অগ্রিম, বিক্রি, আদায়, পোস্টিং আর অনুমোদন

গোডাউন ম্যানেজার লেখককে সৌজন্য কপি দিয়ে বাকি বই বিক্রয় কেন্দ্রে পাঠান। বিক্রয় কেন্দ্রের ইনচার্জ বই গুনে বুঝে নেন, গ্রাহকের কাছ থেকে অগ্রিম নেন, তারপর POS কাউন্টারে নগদে, অগ্রিম থেকে, বাকিতে আর অগ্রিম + নগদে বিক্রি করেন, বকেয়া তোলেন, আর দিনের শেষে সব পোস্টিং সাবমিট করেন। প্রধান হিসাবরক্ষক ভাউচারগুলো দেখে অনুমোদন দিলে তবেই হিসাবের খাতায় ওঠে।

উদাহরণে যা করা হয়েছে

বই
সহজ ফিকহ শিক্ষা — ১ম মুদ্রণ, খুচরা মূল্য ৳১৭৮
সৌজন্য
লেখক অধ্যক্ষ মোঃ আব্দুল মজীদ — ১০০ কপি
ট্রান্সফার
বাকি ৫,০৭৬ কপি → বাংলাবাজার বিক্রয় কেন্দ্র
বিক্রয়
নগদ ৳৩৫৬, অগ্রিম থেকে ৳৩,৫৬০, বাকি ৳৫,৩৪০, অগ্রিম + নগদ ৳৮,৯০০
ফলাফল
১০২ কপি বিক্রি, অগ্রিম শেষ, বকেয়া আদায়, ৭টি ভাউচার অনুমোদিত
১ সৌজন্য কপি গোডাউন ২ স্টক ট্রান্সফার গোডাউন ৩ স্টক গ্রহণ বিক্রয় কেন্দ্র ৪ অগ্রিম ও বিক্রয় বিক্রয় কেন্দ্র ৫ পোস্টিং সাবমিট বিক্রয় কেন্দ্র ৬ অনুমোদন প্রধান হিসাবরক্ষক

কারা কাজ করবেন

আধুনিক প্রকাশনী — গোডাউন
গোডাউন ম্যানেজার
বাংলাবাজার বিক্রয় কেন্দ্র
বিক্রয় কেন্দ্র ইনচার্জ (আবুল হাসান)
আধুনিক প্রকাশনী — হিসাব বিভাগ
প্রধান হিসাবরক্ষক
আধুনিক প্রকাশনী — বিক্রয় বিভাগ
সেলস ম্যানেজার (রিপোর্ট)

মূল নিয়ম

  • বিক্রয় কেন্দ্র শুধু নিজের স্টক থেকেই বিক্রি করতে পারে — তাই গোডাউনের বই আগে স্টক ট্রান্সফারে কেন্দ্রে পাঠাতে হয়, কেন্দ্র গুনে বুঝে নেয়।
  • গ্রাহকের অগ্রিম পোস্টিং সাবমিট না করা পর্যন্ত সেটা দিয়ে বিক্রি করা যায় না।
  • পুরো টাকা হাতে পেলে (নগদে, বা অগ্রিম + নগদে) নগদ মেমো হয়; কিছু বাকি থাকলে বা পুরোটা অগ্রিম থেকে গেলে বিক্রয় বিল হয়।
  • বিক্রি বা রসিদ সেভ করলে ভাউচার হয় না — পোস্টিং সাবমিট করলে খসড়া ভাউচার হয়, প্রধান হিসাবরক্ষক অনুমোদন দিলে খাতায় ওঠে।
  • সৌজন্য আর দাওয়াতি কপিতে টাকা আসে না, তাই ভাউচারও হয় না — শুধু স্টক কমে।
১

পর্ব ১ · আধুনিক প্রকাশনী

গোডাউন — সৌজন্য কপি ও স্টক ট্রান্সফার

গোডাউন ম্যানেজার

১
আধুনিক প্রকাশনী গোডাউন ম্যানেজার

লেখককে সৌজন্য কপি দিন

মুদ্রণে যত সৌজন্য কপি ধরা আছে, সেগুলো লেখকদের দেওয়া হয় — একবারে বা কয়েক বারে; সব দেওয়া না হওয়া পর্যন্ত মুদ্রণটা লিস্টে থাকে।

  1. লিস্টে মুদ্রণের পাশে "কপি দিন" ক্লিক করুন — কোন লেখকের কত কপি, কত দেওয়া হয়েছে আর কত বাকি দেখা যায়।
  2. এবার কত দিচ্ছেন লিখুন (বাকি পুরোটা অটো বসানো থাকে), তারপর গোডাউন, তারিখ আর কে নিলেন লিখুন।
  3. "১০০ কপি দিন" ক্লিক করুন — গোডাউনের স্টক ১০০ কমে যায় (৫,১৭৬ → ৫,০৭৬)।

যত কপি ধরা আছে তার বেশি, বা গোডাউনে যত আছে তার বেশি দেওয়া যায় না।

যে কপি কোনো লেখকের ভাগে নেই সেগুলো "অন্যান্য" লাইনে থাকে — সেগুলো প্রকাশনীর নিজের।

২
আধুনিক প্রকাশনী গোডাউন ম্যানেজার

বিক্রয় কেন্দ্রে স্টক ট্রান্সফার

কোন গোডাউন থেকে আর কোন বিক্রয় কেন্দ্রে যাবে সিলেক্ট করলে কেন্দ্রের গোডাউন অটো চলে আসে; বই সিলেক্ট করলে গোডাউনে কত আছে দেখায়।

  1. "নতুন ট্রান্সফার" ক্লিক করে তারিখ দিন।
  2. কোথা থেকে — প্রধান গোডাউন; কোথায় — বাংলাবাজার বিক্রয় কেন্দ্র।
  3. "বই যোগ করুন" দিয়ে মুদ্রণ সিলেক্ট করে পরিমাণ দিন (৫,০৭৬)।
  4. "ট্রান্সফার সম্পন্ন করুন" — ট্রান্সফারটা "অপ্রাপ্ত" অবস্থায় কেন্দ্রের কাছে চলে যায়।

স্টকে যত আছে তার বেশি পাঠানো যায় না; কেন্দ্র বুঝে না নেওয়া পর্যন্ত ট্রান্সফার "অপ্রাপ্ত" দেখায়।

২

পর্ব ২ · বাংলাবাজার বিক্রয় কেন্দ্র

বিক্রয় কেন্দ্রে স্টক গ্রহণ

বিক্রয় কেন্দ্র ইনচার্জ

৩
বাংলাবাজার বিক্রয় কেন্দ্র বিক্রয় কেন্দ্র ইনচার্জ

বিক্রয় কেন্দ্রের ইনচার্জ হিসেবে লগইন

ইনচার্জের ইউজার একটা বিক্রয় কেন্দ্রের সাথে জোড়া থাকে — লগইন করলেই সেই কেন্দ্রের POS, স্টক আর পোস্টিং খুলে যায়।

  1. নিজের ইউজারনেম আর পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
  2. ড্যাশবোর্ডে আজকের বিক্রি, বকেয়া আর কোন বই কমে এসেছে দেখা যায়; ওপরে বিক্রয় কেন্দ্রের নাম থাকে।
৪
বাংলাবাজার বিক্রয় কেন্দ্র বিক্রয় কেন্দ্র ইনচার্জ

স্টক গ্রহণ নিশ্চিত করুন

গোডাউন যে বই পাঠায় তা এখানে অপেক্ষা করে; গুনে যত পেলেন লিখে কনফার্ম করলে বই কেন্দ্রের স্টকে ওঠে।

  1. লিস্টে "গ্রহণ নিশ্চিত" ক্লিক করুন।
  2. প্রতিটি বইয়ের কত কপি পেলেন লিখুন; কম পেলে কারণ লিখুন (যেমন ছেঁড়া)।
  3. কনফার্ম করুন — ট্রান্সফার "নিশ্চিত" হলো, কেন্দ্রের স্টক ৫,০৭৬; "বই তালিকা"-য় বইটা চলে আসে।

কম পেলে গোডাউন ম্যানেজার "ঘাটতি রিস্টোর" করে কম কপিগুলো আবার গোডাউনের স্টকে ফিরিয়ে নেন।

৩

পর্ব ৩ · বাংলাবাজার বিক্রয় কেন্দ্র

গ্রাহক ও অগ্রিম

বিক্রয় কেন্দ্র ইনচার্জ

৫
বাংলাবাজার বিক্রয় কেন্দ্র বিক্রয় কেন্দ্র ইনচার্জ

নতুন গ্রাহক যোগ করুন

নিয়মিত গ্রাহককে একবার যোগ করে রাখলে ফোন নম্বর বা নাম দিয়ে POS-এ সার্চ করে পাওয়া যায়, তার অগ্রিম আর বকেয়াও দেখা যায়।

  1. নাম (মদিনা লাইব্রেরী), ধরন (খুচরা বিক্রেতা), ফোন, জেলা, এলাকা আর ঠিকানা দিন।
  2. সেভ করুন — গ্রাহক নিজের একটা কোড পায় (ক্রে-২২১৪)।

POS-এ নতুন ফোন নম্বর দিয়ে বিক্রি করলে সেই নামে গ্রাহক নিজেই তৈরি হয়ে যায়।

৬
বাংলাবাজার বিক্রয় কেন্দ্র বিক্রয় কেন্দ্র ইনচার্জ

অগ্রিম জমা — ব্যাংক ট্রান্সফারে

গ্রাহক বই কেনার আগেই টাকা জমা দিলে অগ্রিম রসিদ হয়; পরে বই কিনলে এই অগ্রিম থেকে দাম কেটে নেওয়া যায়।

  1. গ্রাহক (মদিনা লাইব্রেরী), তারিখ আর টাকা (৳১০,০০০) দিন।
  2. পেমেন্ট মাধ্যম "ব্যাংক ট্রান্সফার" — কোন ব্যাংক হিসাবে আর ট্রানজেকশন নম্বর দিন।
  3. সেভ করুন — রসিদ নং সিআর-০০১; প্রিন্ট করে গ্রাহককে দিন।
৭
বাংলাবাজার বিক্রয় কেন্দ্র বিক্রয় কেন্দ্র ইনচার্জ

অগ্রিম পোস্টিং সাবমিট — অগ্রিম ব্যবহারযোগ্য করুন

অগ্রিম সাবমিট করলে খসড়া ব্যাংক ভাউচার (বগ্র) হয় আর অগ্রিমটা চালু হয়ে যায় — তখন থেকে POS-এ গ্রাহকের অগ্রিম ব্যালেন্স দেখায়।

  1. "অগ্রিম জমা" ট্যাবে রসিদে টিক দিন।
  2. "পোস্টিং সাবমিট করুন" ক্লিক করুন — ভাউচার বগ্র-০০১: ব্যাংক ডেবিট / দেনাদার (মদিনা লাইব্রেরী) ক্রেডিট।

সাবমিট না করা পর্যন্ত অগ্রিমটা POS-এ কাজে লাগানো যায় না।

৪

পর্ব ৪ · বাংলাবাজার বিক্রয় কেন্দ্র

POS কাউন্টারে বিক্রয়

বিক্রয় কেন্দ্র ইনচার্জ

৮
বাংলাবাজার বিক্রয় কেন্দ্র বিক্রয় কেন্দ্র ইনচার্জ

নগদ বিক্রয় — নগদ মেমো

গ্রাহক পুরো টাকা নগদে দিলে নগদ মেমো হয়।

  1. ফোন নম্বর দিয়ে গ্রাহক সার্চ করুন (F2) — নতুন হলে ফোন আর নাম লিখে দিন (রফিকুল ইসলাম)।
  2. বই সার্চ করুন (F4), বই আর মুদ্রণ সিলেক্ট করে পরিমাণ দিন (২)।
  3. পেমেন্ট মাধ্যম "নগদ" — মোট ৳৩৫৬।
  4. "সংরক্ষণ ও বিল প্রিন্ট (F8)" ক্লিক করে কনফার্ম করুন — নগদ মেমো নবি/২৬/১ প্রিন্ট হয়ে যায়।

দরকার হলে বইয়ে ছাড় %, বাড়তি ছাড়, সেলস টাইপ আর ডেলিভারি (পয়েন্ট / হোম) দেওয়া যায়; "দাওয়াতি" টিক দিলে বই ফ্রি যায়, তবে দাওয়াতি কপির হিসাবের মধ্যে।

৯
বাংলাবাজার বিক্রয় কেন্দ্র বিক্রয় কেন্দ্র ইনচার্জ

অগ্রিম থেকে বিক্রয়

যার অগ্রিম আছে এমন গ্রাহক সিলেক্ট করলে ওপরে অগ্রিম ব্যালেন্স দেখায়; পুরো দাম অগ্রিম থেকে কাটলে বিক্রয় বিল হয়।

  1. গ্রাহক মদিনা লাইব্রেরী সিলেক্ট করুন — দেখাবে "অগ্রিম ব্যালেন্স: ৳১০,০০০"।
  2. ২০ কপি যোগ করুন — মোট ৳৩,৫৬০।
  3. পেমেন্ট মাধ্যম "অগ্রিম থেকে" — নিচে "অগ্রিম থেকে পরিশোধ ৳৩,৫৬০"।
  4. সেভ করুন — বিক্রয় বিল বিবি/২৬/১, বাকি ৳০; অগ্রিম থাকল ৳৬,৪৪০।
১০
বাংলাবাজার বিক্রয় কেন্দ্র বিক্রয় কেন্দ্র ইনচার্জ

বাকিতে বিক্রয় — বিক্রয় বিল

যে গ্রাহক টাকা পরে দেবেন, তাকে বাকিতে বিক্রি করলে বিক্রয় বিল হয়, বকেয়া তার নামে থাকে।

  1. গ্রাহক আইডিয়্যাল লাইব্রেরী সিলেক্ট করে ৩০ কপি যোগ করুন — মোট ৳৫,৩৪০।
  2. পেমেন্ট মাধ্যম "বাকী", কবের মধ্যে টাকা দেবেন সেই তারিখ দিন।
  3. সেভ করুন — বিক্রয় বিল বিবি/২৬/২, বাকি ৳৫,৩৪০।

কিছু টাকা এখনই নিলে "আংশিক পরিশোধ" টিক দিয়ে কত নিলেন লিখুন — বাকিটা বকেয়া থাকে।

১১
বাংলাবাজার বিক্রয় কেন্দ্র বিক্রয় কেন্দ্র ইনচার্জ

অগ্রিম + নগদে বিক্রয়

দাম অগ্রিমের চেয়ে বেশি হলে আগে অগ্রিমের পুরোটা অটো কেটে যায়, বাকিটা নগদে নিতে হয় — পুরো টাকা পাওয়া গেল বলে নগদ মেমো হয়।

  1. গ্রাহক মদিনা লাইব্রেরী সিলেক্ট করুন — দেখাবে "অগ্রিম ব্যালেন্স: ৳৬,৪৪০", "গ্রাহকের কাছ থেকে সংগ্রহ করুন: ৳২,৪৬০"।
  2. ৫০ কপি যোগ করুন — মোট ৳৮,৯০০।
  3. পেমেন্ট মাধ্যম "নগদ" — নিচে দেখাবে "অগ্রিম থেকে (স্বয়ংক্রিয়) ৳৬,৪৪০"; গ্রাহকের কাছ থেকে ৳২,৪৬০ নগদ নিন।
  4. সেভ করুন — নগদ মেমো নবি/২৬/২; অগ্রিম শেষ (৳০)।
১২
বাংলাবাজার বিক্রয় কেন্দ্র বিক্রয় কেন্দ্র ইনচার্জ

বিক্রয় বিল তালিকা

কেন্দ্রের সব নগদ মেমো আর বিক্রয় বিল — মোট, কত পাওয়া গেছে, কত বাকি আর অবস্থা; এখান থেকে দেখা আর প্রিন্ট করা যায়।

  1. লিস্টে চারটি বিক্রি দেখুন — নবি/২৬/১ আর নবি/২৬/২ পরিশোধিত, বিবি/২৬/১ অগ্রিম থেকে পরিশোধিত, বিবি/২৬/২ বাকি।
৫

পর্ব ৫ · বাংলাবাজার বিক্রয় কেন্দ্র

বকেয়া আদায়

বিক্রয় কেন্দ্র ইনচার্জ

১৩
বাংলাবাজার বিক্রয় কেন্দ্র বিক্রয় কেন্দ্র ইনচার্জ

গ্রাহক রসিদ — বাকি বিলের টাকা আদায়

গ্রাহক সিলেক্ট করলে তার বাকি বিলগুলো চলে আসে; যে বিলের টাকা দিলেন তাতে টিক দিলে টাকার ঘর ভরে যায়।

  1. গ্রাহক আইডিয়্যাল লাইব্রেরী সিলেক্ট করুন — বিল বিবি/২৬/২, বাকি ৳৫,৩৪০।
  2. বিলে টিক দিন, তারিখ আর পেমেন্ট মাধ্যম (নগদ) দিন।
  3. সেভ করুন — রসিদ সিআর-০০২; বিলটা পরিশোধিত হয়ে গেল।

POS-এর "রসিদ" ট্যাব থেকেও টাকা তোলা যায় — সেখানে রসিদ সেভ করলেই খসড়া ভাউচার হয়ে যায়।

৬

পর্ব ৬ · বাংলাবাজার বিক্রয় কেন্দ্র

দিনের শেষে পোস্টিং সাবমিট

বিক্রয় কেন্দ্র ইনচার্জ

১৪
বাংলাবাজার বিক্রয় কেন্দ্র বিক্রয় কেন্দ্র ইনচার্জ

বিক্রয় বিল সাবমিট — নগদ ব্যাংকে জমা

যে বিক্রিগুলো সিলেক্ট করবেন সেগুলোর খসড়া ভাউচার হয়; নগদে পাওয়া টাকা ব্যাংকে জমা দিলে "ব্যাংক" সিলেক্ট করুন — জমার ভাউচারও হয়ে যায়।

  1. "বিক্রয় বিল" ট্যাবে সব বিক্রিতে টিক দিয়ে "পোস্টিং সাবমিট করুন" ক্লিক করুন।
  2. "এই নগদ সংগ্রহ কীভাবে জমা দেওয়া হয়েছে?" — "ব্যাংক" সিলেক্ট করে ব্যাংক হিসাব দিন (টাকা হাতে রাখলে "নগদ")।
  3. "নিশ্চিত করে সাবমিট করুন" — যে ভাউচারগুলো হলো: নগ্র-০০১ (মেমো ৳৩৫৬), জাভা-০০১ (অগ্রিমের বিল), জাভা-০০২ (বাকি বিল), নগ্র-০০২ (অগ্রিম + নগদ মেমো) আর কনজ-০০১ (নগদ ৳২,৮১৬ ব্যাংকে জমা)।

নগদ মেমো: নগদ ডেবিট (+ অগ্রিমের অংশ দেনাদার ডেবিট) / মেমোতে বিক্রয় ক্রেডিট।

বিক্রয় বিল (জাভা): দেনাদার (গ্রাহক) ডেবিট / বিলে বিক্রয় ক্রেডিট — এখান থেকেই গ্রাহকের অগ্রিম কাটা আর বকেয়া হিসাব হয়।

১৫
বাংলাবাজার বিক্রয় কেন্দ্র বিক্রয় কেন্দ্র ইনচার্জ

গ্রাহক রসিদ সাবমিট

আদায়ের রসিদ সাবমিট করলে নগদে টাকা পাওয়ার ভাউচার (নগ্র) হয়।

  1. "গ্রাহক রসিদ" ট্যাবে সিআর-০০২-এ টিক দিয়ে সাবমিট করুন।
  2. টাকা হাতে রাখলে "নগদ" রেখে কনফার্ম করুন — নগ্র-০০৩: নগদ ডেবিট / দেনাদার (আইডিয়্যাল লাইব্রেরী) ক্রেডিট।
১৬
বাংলাবাজার বিক্রয় কেন্দ্র বিক্রয় কেন্দ্র ইনচার্জ

পোস্টিং ইতিহাস

কোন কাগজ কবে কোন ভাউচারে গেছে আর ভাউচারটা এখন কী অবস্থায় (অনুমোদনের অপেক্ষায় / অনুমোদিত / ফেরত) — সব এক জায়গায়।

  1. ভাউচার নং ও অবস্থা দেখে মিলিয়ে নিন; ফেরত এলে কারণ দেখে ঠিক করুন।
৭

পর্ব ৭ · আধুনিক প্রকাশনী

প্রধান হিসাবরক্ষকের অনুমোদন

প্রধান হিসাবরক্ষক

১৭
আধুনিক প্রকাশনী প্রধান হিসাবরক্ষক

অনুমোদনের অপেক্ষায় থাকা ভাউচার দেখুন

সব বিভাগের খসড়া ভাউচার এক লিস্টে — বিভাগ ধরে ফিল্টার করা যায়; প্রতিটি ভাউচারের ডেবিট-ক্রেডিট, পক্ষ আর কোন কাগজ থেকে এসেছে দেখা যায়।

  1. ওপরে "বিক্রয়" ক্লিক করলে শুধু বিক্রয় কেন্দ্রের ভাউচার দেখায়।
  2. ভাউচারের "বিস্তারিত" ক্লিক করলে লাইন, পক্ষ, মূল কাগজ আর কোনো সমস্যা থাকলে সেটাও দেখা যায়।
১৮
আধুনিক প্রকাশনী প্রধান হিসাবরক্ষক

অনুমোদন দিন

একটা, কয়েকটা বা সবগুলো একসাথে অনুমোদন দেওয়া যায় — মাস খোলা থাকলে আর ডেবিট = ক্রেডিট হলে ভাউচার পোস্ট হয়ে যায়।

  1. সবগুলোতে টিক দিয়ে "নির্বাচিত অনুমোদন" ক্লিক করুন, তারপর কনফার্ম করুন।
  2. ভুল থাকলে কারণ লিখে "ফেরত পাঠান" — বিক্রয় কেন্দ্র কারণ দেখে ঠিক করে নেয়।
  3. "ভাউচার তালিকা"-য় সব ভাউচার পোস্টেড দেখাবে।
৮

পর্ব ৮ · আধুনিক প্রকাশনী

রিপোর্টে মিলিয়ে নিন

সেলস ম্যানেজার · প্রধান হিসাবরক্ষক · বিক্রয় কেন্দ্র ইনচার্জ

১৯
আধুনিক প্রকাশনী সেলস ম্যানেজার

ক্রেতাদের লেনদেন রিপোর্ট

গ্রাহক ধরে প্রতিটি বিক্রি — কত কপি, কত টাকার বিক্রি, কত পাওয়া গেছে আর কত বাকি।

  1. তারিখ আর গ্রাহক সিলেক্ট করে প্রিন্ট করুন।
  2. মদিনা লাইব্রেরী: ৭০ কপি, ৳১২,৪৬০ বিক্রি, ৳১২,৪৬০ পাওয়া গেছে (অগ্রিম + নগদ), বাকি ০; আইডিয়্যাল লাইব্রেরী: ৩০ কপি, বাকি ০।
২০
আধুনিক প্রকাশনী প্রধান হিসাবরক্ষক

দৈনিক নগদ ও ব্যাংক হিসাব, জমা-খরচ

অনুমোদিত ভাউচার থেকে দিনের নগদ আর ব্যাংকে কত এলো-গেল, আর মাসের জমা-খরচ (নগদ + জার্নাল)।

  1. দৈনিক হিসাবে তারিখ দিন — বগ্র-০০১, নগ্র-০০১, নগ্র-০০২, কনজ-০০১, নগ্র-০০৩ ভাউচার ধরে ধরে দেখা যায়।
  2. জমা-খরচে "জার্নাল সহ" দিলে জাভা ভাউচারের টাকা আলাদা কলামে আসে।

ক্রেতা ভিত্তিক মেয়াদি প্রতিবেদনে শুধু টাকার ভাউচার আসে (প্রতিষ্ঠানের নিজের ফরম্যাট) — বিলসহ পুরো হিসাব দেখতে ক্রেতাদের লেনদেন রিপোর্ট দেখুন।

২১
আধুনিক প্রকাশনী পাবলিকেশন ম্যানেজার

লেখকের রয়্যালটি — বিক্রি হলেই অটো জমা

প্রতিটি বিক্রিতে লেখকের রয়্যালটি (খুচরা দামের ৬.৫%) আর উৎসে কর অটো হিসাব হয়ে লেখকের রয়্যালটি হিসাবে জমা হয় — সৌজন্য আর দাওয়াতি কপিতে রয়্যালটি নেই।

  1. রয়্যালটি হিসাবে দেখুন লেখক মোট কত পেলেন, TDS কত, কত তুলেছেন আর এখন কত পাওনা।
  2. "লেজার" ক্লিক করলে প্রতিটি বিক্রির রয়্যালটি দেখায় — ১০২ কপি × ৳১৭৮ × ৬.৫% = ৳১,১৮০.১৪, TDS ৳১১৮.০১, লেখক পাবেন ৳১,০৬২.১৩।

রয়্যালটি কত % আর কোন দামের ওপর, সেটা মুদ্রণের লেখকের ঘরে ঠিক করা থাকে; রয়্যালটি জমা হলে কোনো ভাউচার হয় না — ভাউচার হয় লেখককে টাকা দেওয়ার সময়।

২২
আধুনিক প্রকাশনী বিক্রয় কেন্দ্র ইনচার্জ

দৈনিক বিক্রয় সারসংক্ষেপ

বিক্রয় কেন্দ্রের দিন ধরে বিক্রি — কত নগদে, কত বাকিতে।

  1. তারিখ দিয়ে দেখুন — দিনের মোট বিক্রি ৳১৮,১৫৬।

চক্র সম্পূর্ণ

১০২ কপি বিক্রি, অগ্রিম শেষ, বকেয়া আদায়, ৭টি ভাউচার অনুমোদিত

অন্য চক্র দেখুন